শরৎচন্দ্রের নায়িকা রাজ রিপা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’ সিনেমার পর এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মের নায়িকা হয়ে বড়পর্দায় আসছেন রাজ রিপা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘স্বামী’ গল্প

2026-10-26T23:17:09+00:00
2026-10-26T23:17:09+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
শরৎচন্দ্রের নায়িকা রাজ রিপা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:১৭ পিএম 
সংগৃহীত ছবি
মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’ সিনেমার পর এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মের নায়িকা হয়ে বড়পর্দায় আসছেন রাজ রিপা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘স্বামী’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিশির ভেজা চোখ’ নির্মাণ করছেন দেওয়ান নাজমুল। সিনেমাটিতে সৌদামিনী চরিত্রে অভিনয় করছেন রাজ রিপা। তবে চলচ্চিত্রের প্রয়োজনে চরিত্রটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে মিনী।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘স্বামী’ গল্পে মোহ ও প্রকৃত ভালোবাসার পার্থক্য তুলে ধরা হয়েছে। ছোটবেলার ভালোবাসার টানে সৌদামিনী স্বামী ঘনশ্যামকে ছেড়ে নরেন্দ্রর সঙ্গে ঘর বাঁধে। কিন্তু কিছুদিনের মধ্যেই তার ভুল ভাঙে। সে উপলব্ধি করে, নরেন্দ্রর প্রতি তার আকর্ষণ আসলে নিছক মোহ ছাড়া আর কিছুই ছিল না। অন্যদিকে ঘনশ্যামের ধৈর্য, নিঃস্বার্থ ত্যাগ ও ক্ষমাশীলতাই প্রকৃত ভালোবাসার পরিচয় বহন করে। এই উপলব্ধির মধ্য দিয়ে ঘনশ্যাম তার স্ত্রীর মনে চিরকালের জন্য প্রকৃত স্বামীর মর্যাদা লাভ করে। ১৯৪২ সালে ‘স্বামী’ গ্রন্থাকারে প্রকাশিত হয়।

সম্প্রতি বিক্রমপুরে শুরু হয়েছে ‘শিশির ভেজা চোখ’ সিনেমার শুটিং। সিনেমায় সৌদামিনী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ রিপা।

তিনি বলেন, ‘শরৎচন্দ্রের লেখা সৌদামিনী হয়ে বড়পর্দায় আসা আমার জন্য ভাগ্যের ব্যাপার। এমন চরিত্র আর পাব কি না জানি না। নির্মাতার কাছে প্রস্তাব পাওয়ার পর সুযোগটি হাতছাড়া করিনি। শুটিং শুরু হওয়ার আগে গল্পটি পড়েছি। ভেতর থেকে উপলব্ধির চেষ্টা করেছি সৌদামিনীকে। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। শুটিং সেটে পরিচালক আমার অভিনয় দেখে বলেছেন, তিনি তাঁর সিনেমার উপযুক্ত সৌদামিনীকে পেয়েছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’

নির্মাতা দেওয়ান নাজমুল বলেন, ‘এই সাহিত্যকর্ম অনেক পুরোনো হলেও মানুষের আবেগের কোনো পরিবর্তন হয়নি। আধুনিকতা ও ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সমাজে বড় ধরনের রূপান্তর ঘটলেও শিকড় বদলায়নি। সিনেমা বানাতে গিয়ে সিনেম্যাটিক পরিমার্জন ছাড়া শরৎচন্দ্রকেই সমুন্নত রাখার চেষ্টা করেছি। তাঁর চিন্তা-চেতনা, ধ্যান-ধারণার পরশ সিনেমাটির প্রতিটি দৃশ্যেই পাওয়া যাবে।’

পরিচালনার পাশাপাশি ‘শিশির ভেজা চোখ’ সিনেমার চিত্রনাট্য রচনা, সংলাপ সংযোজন ও গান লিখেছেন দেওয়ান নাজমুল। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শিপন মিত্র, সাব্বির আহমেদ, শিবা শানু, শিরীন আলম, রেশমা আহমেদ, ববি ও জ্যাকিসহ অনেকে।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   শরৎচন্দ্র  নায়িকা  রাজ রিপা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: