প্রথমবার বাসার-নীহা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রথমবারের মতো পর্দায় জুটি হয়ে আসছেন নাটকের পরিচিত মুখ খায়রুল বাসার ও নাজনীন নীহা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম

2026-10-26T04:48:07+00:00
2026-10-26T04:48:07+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
প্রথমবার বাসার-নীহা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ এএম 
ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো পর্দায় জুটি হয়ে আসছেন নাটকের পরিচিত মুখ খায়রুল বাসার ও নাজনীন নীহা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘ইনস্টাগ্রাম’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন তারা। এখন চলছে ফিল্মের শুটিং।

নতুন এই ইউটিউব ফিল্ম নিয়ে খায়রুল বাসার বলেন, ‘ইনস্টাগ্রাম’ শুনলে সবাই হয়তো সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের কথাই ভাববেন। স্বাভাবিকভাবে সেই প্রভাব থাকবে, তবে এটি একটি গ্রামের গল্প। এখানে নানা শ্রেণি-পেশার মানুষ থাকেন, তাদের আন্তরিক সহাবস্থানের গল্প। এটা একটা হৃদ্যতার গল্প। আমার অভিনীত চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। এখানে বিশেষ বা কেন্দ্রীয় চরিত্রটি আমার। এই চরিত্র ধরে গল্প এগিয়ে যাবে। তাই মুক্তির আগে বেশি কিছু বলতে চাই না। 


নীহা বলেন, ‘গ্রামের মানুষ কতটা সহজ-সরল হয়, তা দেখা যাবে এই ফিল্মে। সোশ্যাল প্ল্যাটফর্ম কীভাবে ব্যবহার করা উচিত, তা নিয়েও চমৎকার একটি বার্তা আছে। এই প্রথম খায়রুল বাসারের সঙ্গে কাজ করা হচ্ছে। উনি খুব সাপোর্টিভ। আশা করছি ভবিষ্যতে আমাদের আরও কাজ হবে।’ নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘এখানে ইনস্টাগ্রাম ও গ্রামের একটি গল্প দেখা যাবে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   বাসার  নীহা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: