ব্যক্তিগত গাড়িতে গুলি, যা জানালেন আসিফ আকবর

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে

2026-10-25T11:59:54+00:00
2026-10-25T12:00:48+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ব্যক্তিগত গাড়িতে গুলি, যা জানালেন আসিফ আকবর
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৫৯ এএম 
বিশাল সেন্টারের সামনে পার্ক করা গাড়িতে গুলির এ ঘটনা ঘটে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন আসিফ। ছবি : সংগৃহীত
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে পার্ক করা গাড়িতে গুলির এ ঘটনা ঘটে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন আসিফ। তিনি মনে করেন, অফিস থেকে বের হওয়ার সময়ের বিষয়টি জেনেই তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

গণমাধ্যমকে আসিফ বলেন, ‘বিকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার বাসায় এসেছিলেন। তারা কথা বলেছেন এবং বিষয়টির তদন্ত করছেন।’ 

ঘটনার সময় অফিসে বসে ছিলেন বলে জানান এই সংগীতশিল্পী। বের হওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে, ছেলের সঙ্গে কথা বলার জন্য কিছুটা দেরি করলেন। ওই সময়ে গুলির ঘটনা ঘটে। 


তিনি বলেন, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই।’ 

নিজের দৈনন্দিন রুটিনের কথা জানিয়ে আসিফ বলেন বলেন, ‘রাত ৮টা কিংবা সাড়ে ৮টায় আমি অফিসে ঢুকি এবং ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ আগেই নিচে নামতাম। ছেলের সঙ্গে কথা বলছিলাম বলে অফিসে আরও কিছুক্ষণ ছিলাম।’ 

পুলিশের তথ্য অনুযায়ী, হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে ছিল আসিফের গাড়ি। ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ির ভেতর থেকে গুলির কার্তুজ উদ্ধার করেছে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   গুলি  আসিফ আকবর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: