জীবন অপেরা শেষে মিম

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও এরই মধ্যে শেষ হয়েছে ‘জীবন অপেরা’ সিনেমার শুটিং-ডাবিং। আলভী আহমেদ পরিচালিত এই সিনেমায় প্রধান একটি

2026-10-26T04:33:45+00:00
2026-10-26T04:33:45+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
জীবন অপেরা শেষে মিম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ এএম 
ছবি : সংগৃহীত
আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও এরই মধ্যে শেষ হয়েছে ‘জীবন অপেরা’ সিনেমার শুটিং-ডাবিং। আলভী আহমেদ পরিচালিত এই সিনেমায় প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘আলভী ভাইয়ের নির্দেশনায় এর আগে আমি কোনো কাজ করিনি। এবারই প্রথম তার নির্দেশনায় সিনেমায় অভিনয় করেছি। এরই মধ্যে সিনেমার কাজও শেষ। তবে মুক্তির বিষয়ে কিছু বলতে পারছি না। আশা করছি এ বছরই সিনেমাটি মুক্তি পাবে। পরিচালকই সবকিছু চূড়ান্ত করবেন। এটুকু বলতে পারি— জীবন অপেরা ভালো একটি সিনেমা। দর্শকদের ভালো লাগবে। সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এখন শুধুই মুক্তির অপেক্ষা।’ 

সিনেমাটিতে নিজের চরিত্র নিয়েও কিছু প্রকাশ করেননি মিম। বলেন, গল্প ও চরিত্র নিয়ে কিছু বলা যাবে না। মুক্তির সময় আসুক, তখন সব জানা যাবে।’ দেড় যুগের ক্যারিয়ার বিদ্যা সিনহা মিমের। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর নন্দিত লেখক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন মিম। প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মিম। 


তার ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। এতে তার সহশিল্পী ছিলেন শরীফুল রাজ ও ইয়াশ রোহান। মিম অভিনয় করেছেন অসংখ্য নাটকে। তবে বেশ কয়েক বছর ধরে ছোট পর্দায় নিয়মিত নন তিনি। 

এখন সিনেমা, ওটিটি ও মডেলিং নিয়েই ব্যস্ততা তার। মিম অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’। এতে তার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও যুক্ত মিম। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। পরের বছর প্রকাশিত হয় তার উপন্যাস ‘পূর্ণতা’।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   জীবন অপেরা  মিম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: