এবার রাফির সিনেমার নায়িকা লাক্স তারকা বর্ণিতা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতাকে নায়িকা করে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি। প্রেমের গল্পের এ সিনেমায় তার

2026-10-26T12:28:43+00:00
2026-10-26T12:30:40+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
এবার রাফির সিনেমার নায়িকা লাক্স তারকা বর্ণিতা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:২৮ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ১২:৩০ পিএম
বিদুষী বর্ণিতা। ছবি : সংগৃহীত
লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতাকে নায়িকা করে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি। প্রেমের গল্পের এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন শরিফুল রাজ। আগামী মাসের শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে সিনেমাটির, যা মুক্তি পেতে পারে আগামী ঈদে।


মাত্র ৩ বছর বয়সে একটি বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে অভিনয়ে হাতেখড়ি বর্ণিতার। পরে নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। তবে একটা সময় অভিনয় থেকে দূরে সরে যান। প্রায় ১০ বছরের বিরতি শেষে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এরপর আবারও অভিনয়ে ফেরেন এই অভিনেত্রী।

রায়হান রাফির সিনেমায় অভিনয়ের বিষয়ে বর্ণিতা এক গণমাধ্যমকে বলেন, ‘রাফি স্যার সামনে দুটি সিনেমার পরিকল্পনা করছেন। কোনটিতে কাজ করব, তা এখনো জানি না। বেশ কয়েক দিন ধরে কাজের রিহার্সাল করছি। তবে, তিনি এখনো বিস্তারিত কিছু জানাননি।’


শরিফুল রাজ বলেন, ‘আমি তো বেশ কয়েকটি কাজের মধ্যে আছি। যে নির্মাতা আগে শুটিং শুরু করবেন, তার কাজই আগে শুরু করব। অপেক্ষায় আছি।’

রাফির টিম সূত্রে জানা গেছে, শরিফুল রাজ ও বিদুষী বর্ণিতাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে প্রেমের গল্পের সিনেমাটি। নির্মিতব্য এই সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।

সময়ের আলো/মহু
  বিষয়:   রায়হান রাফি  সিনেমা  লাক্স সুপারস্টার  বিদুষী বর্ণিতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: