ঢাকায় নুসরাত ফতেহ আলী খানের স্মরণে কাওয়ালি সন্ধ্যা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

কিংবদন্তি সুফি সংগীতশিল্পী উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হচ্ছে বিশেষ কাওয়ালি সন্ধ্যা ‘ইশক-এ-নুসরাত’। আগামী ৭

2026-10-27T14:27:19+00:00
2026-10-27T14:27:19+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ঢাকায় নুসরাত ফতেহ আলী খানের স্মরণে কাওয়ালি সন্ধ্যা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:২৭ পিএম 
ছবি : সংগৃহীত
কিংবদন্তি সুফি সংগীতশিল্পী উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হচ্ছে বিশেষ কাওয়ালি সন্ধ্যা  ‘ইশক-এ-নুসরাত’। আগামী ৭ নভেম্বর রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকার কেআইবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠানটির আয়োজন করছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ ও দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড হিসেবে পরিচিত ‘নাফস’। পাশাপাশি ‘এইচইউ সুফি ট্রুপ’ পরিবেশন করবে সুফি নৃত্য। কাওয়ালি ও সুফি সংগীতের সুরে দর্শকদের জন্য আয়োজনটি হয়ে উঠবে উপভোগ্য এক সন্ধ্যা।

ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাকিব হোসেন জানান, ‘ইশক-এ-নুসরাত’ কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; এটি কিংবদন্তি উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর সংগীতের চিরন্তন উত্তরাধিকার উদ্‌যাপনের উদ্যোগ।


তিনি বলেন, বাংলাদেশের দর্শকদের কাছে কাওয়ালি ও সুফি সংগীতের সৌন্দর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে এ সংগীতধারার প্রতি আগ্রহ তৈরি করাও আয়োজনটির অন্যতম উদ্দেশ্য।

আয়োজকদের প্রত্যাশা, সংগীতপ্রেমী, সুফি সংগীতের অনুরাগী ও নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের অংশগ্রহণে ‘ইশক-এ-নুসরাত’ হয়ে উঠবে স্মরণীয় এক সন্ধ্যা। কিংবদন্তি এই শিল্পীর কালজয়ী সংগীতকে নতুন করে উদ্‌যাপনের পাশাপাশি আয়োজনটি বাংলাদেশের সংগীতাঙ্গনেও বিশেষ মাত্রা যোগ করবে বলে আশা করছেন তারা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ঢাকা  নুসরাত ফতেহ আলী খান  কাওয়ালি সন্ধ্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: