মারা গেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র স্রষ্টা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র স্রষ্টা, প্রযোজক ও পরিচালক বিপি সিং আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।মঙ্গলবার (২৭ অক্টোবর)

2026-10-27T19:47:12+00:00
2026-10-27T19:50:57+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মারা গেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র স্রষ্টা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ পিএম  আপডেট: ২৭.১০.২০২৬ ৭:৫০ পিএম
‘সিআইডি’র স্রষ্টা, প্রযোজক ও পরিচালক বিপি সিং আর নেই। ছবি : সংগৃহীত
ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র স্রষ্টা, প্রযোজক ও পরিচালক বিপি সিং আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। সমাজমাধ্যমে একটি পোস্ট করে পরিচালক অশোক পণ্ডিত এই খবর জানিয়েছে।

জানা গেছে, বিপি সিং ছিলেন এক দক্ষ প্রযোজক-পরিচালক। ‘সিআইডি’ এবং ‘আহট’-এর মতো অপরাধ ও ভৌতিক ঘরানার ধারাবাহিকের মাধ্যমে দর্শককে মুগ্ধ করেছিলেন তিনি।

অশোকের কথায়, বিপি সিংয়ের কাজ আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’ (আইএফটিডিএ)-এর সভাপতি থাকাকালীন তার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছিলেন অশোক। প্রয়াত পরিচালককে একজন অসাধারণ মানুষ এবং প্রিয় বন্ধু হিসেবেও বর্ণনা করেছেন তিনি।

পোস্ট অশোক লেখেন, ‘দক্ষ প্রযোজক, পরিচালক বিপি সিংজির প্রয়াণের খবর শুনে মর্মাহত। মঙ্গলবার ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তার কাজ আজও অনুপ্রেরণা জোগায় এবং আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’-এর সভাপতি থাকাকালীন তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল আমার।’ 


তিনি আরও লেখেন, ‘একজন অসাধারণ মানুষ এবং প্রিয় বন্ধু হিসেবে তাকে চিরকাল মনে রাখব। বিনোদন জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার ও কাছের মানুষদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। ২৮ অক্টোবর তার শেষকৃত্য সম্পন্ন হবে।’ 

সহকর্মীদের কথায়, বিপি সিং ছিলেন এক অসাধারণ শিক্ষক এবং পেশাদারিত্বের দিক থেকে ছিলেন অনন্য।

টেলিভিশনের ইতিহাসেও বিশেষ জায়গা করে নিয়েছিল ‘সিআইডি’। ১৯৯৮ সালে শুরু হয়েছিল এই ধারাবাহিক। ২০০৪ সালের অক্টোবর মাসে সম্প্রচারিত ধারাবাহিকটির একটি বিশেষ পর্ব একটানা ১১১ মিনিটের শটে শুট করা হয়েছিল। এই কৃতিত্বের জন্য রেকর্ড গড়ে ধারাবাহিকটি।

১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সোনি টিভিতে সম্প্রচারিত ভৌতিক ধারাবাহিক ‘আহট’-এর প্রযোজকও ছিলেন তিনি। তার অন্যান্য কাজের মধ্যে রয়েছে ‘খাকি’, ‘অভয়’ এবং ‘সুপার কপস ভার্সেস সুপার ভিলেনস’। বিনোদনজগতের সহকর্মীদের মতে, ভারতীয় টেলিভিশনে অপরাধ ও ভৌতিক ধারাবাহিকের ধারা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মারা গেছেন  জনপ্রিয় ধারাবাহিক  সিআইডি  স্রষ্টা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: