২১ বছর পর শানু-উদিত

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

একই গানে ফিরছেন কুমার শানু ও উদিত নারায়ণ। দীর্ঘ ২১ বছরের বিরতি শেষে দুই জনপ্রিয় গায়কের এই পুনর্মিলন ঘিরে সংগীতপ্রেমীদের

2026-10-27T23:20:21+00:00
2026-10-27T23:20:21+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
২১ বছর পর শানু-উদিত
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:২০ পিএম 
সংগৃহীত ছবি
একই গানে ফিরছেন কুমার শানু ও উদিত নারায়ণ। দীর্ঘ ২১ বছরের বিরতি শেষে দুই জনপ্রিয় গায়কের এই পুনর্মিলন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সানি দেওলের নতুন সিনেমা ‘সূর্য’-এর ‘সুনিয়ো জারা’ গানে একসঙ্গে শোনা যাবে তাদের কণ্ঠ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এম. পদ্মাকুমার পরিচালিত ক্রাইম থ্রিলার ‘সূর্য : ফ্রম দ্য অ্যান্ড টু দ্য বিগিনিং’ সিনেমার প্রথম গান হিসেবে প্রকাশ পেতে যাচ্ছে ‘সুনিয়ো জারা’। 

গানটিতে কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অনুপম আমোদ। পর্দায় সানি দেওল ও রবি কিষাণসহ সিনেমার অন্য তারকাদেরও দেখা যাবে এই গানে।

এর আগে ২০০৫ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘নো এন্ট্রি’র ‘কাহান হো তুম’ গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন কুমার শানু ও উদিত নারায়ণ। দীর্ঘ বিরতির পর এবার ‘সুনিয়ো জারা’ দিয়ে আবারও একসঙ্গে মাইক্রোফোন হাতে নিচ্ছেন তারা। শুধু তা-ই নয়, সানি দেওলের সিনেমায়ও ২৪ বছর পর একসঙ্গে গান গাইছেন এই দুই শিল্পী।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   ২১ বছর পর  শানু  উদিত 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: