শুটিংয়ে ফিরলেন দীপিকা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

সন্তান জন্মের দুই মাস না হতেই শুটিং সেটে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’

2026-10-27T23:09:05+00:00
2026-10-27T23:09:05+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
শুটিংয়ে ফিরলেন দীপিকা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:০৯ পিএম 
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত
সন্তান জন্মের দুই মাস না হতেই শুটিং সেটে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমার একটি জমকালো গানের দৃশ্যে অংশ নেন তিনি। গত ১৯ সেপ্টম্বর কন্যাসন্তানের মা-বাবা হন দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। দ্বিতীয় সন্তানের নাম তারা রেখেছেন দেবী পাড়ুকোন সিং।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, শরীর ঠিক থাকায় শুটিংয়ে ফিরতে সময় নিতে চাইছিলেন না দীপিকা। মুম্বাইয়ে ‘কিং’ সিনেমার শুটিং চলবে এক সপ্তাহ ধরে। গানটির কোরিওগ্রাফি করছেন বৈভবী মার্চেন্ট। সিনেমার পুরো অভিনয়শিল্পী দলকে দেখা যাবে এই গানে।

দীপিকা-রণবীরের বড় মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের জন্ম হয়েছিল ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম। ঠিক দুই বছর পর দ্বিতীয় সন্তান আসে তাদের সংসারে। চলতি বছরের শেষদিকে মুক্তি পেতে চলা কিং সিনেমায় পর্দায় আসতে চলেছেন দীপিকা। অন্তঃসত্ত্বা অবস্থায় কিং সিনেমার অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন দীপিকা।

দীপিকা কিং সিনেমায় ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন, তার চরিত্রের নাম কী— এসব বিষয়ে নির্মাতাদের স্পষ্ট বক্তব্য না পাওয়া গেলেও একাধিক প্রতিবেদনে বলা হয়েছে সুহানা খানের মায়ের চরিত্র, শাহরুখ খানের চরিত্রের সাবেক প্রেমিকা হিসেবেও উল্লেখ করা হয়েছে।


গতকাল কিং সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেছেন শাহরুখ খান। হাতে বন্দুক, ঠোঁটে লাল গোলাপ। চারপাশে দাউদাউ আগুন। মুখে রক্তাক্ত ক্ষত, চোখে-মুখে কঠোর অভিব্যক্তি। এমনই এক রুক্ষ ও ভয়ংকর লুকে দেখা দেখা গেছে শাহরুখ খানকে।

‘কিং’ সিনেমা ছাড়াও আল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমাতেও দেখা যাবে দীপিকাকে। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় তাকে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা বলে জানিয়েছে একটি গণমাধ্যম। গল্পে তার চরিত্রের বেঁচে থাকার লড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে। 

তবে চরিত্রটির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এখনও। বড় বাজেটের সায়েন্স ফিকশন ও অ্যাকশনধর্মী সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। সিনেমাটি প্রযোজনা করছে সান পিকচার্স।

উল্লেখ্য, এর আগে ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, পাঠান ও জওয়ান সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ ও দীপিকা।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   শুটিং  ফিরলেন  দীপিকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: