নেটফ্লিক্সে হইচইয়ের বাংলা কনটেন্ট

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বাংলা গল্পের পরিধি এবার আরও বিস্তৃত। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও হইচইয়ের নতুন অংশীদারিত্বে বাংলা সিনেমা ও সিরিজ পৌঁছে যাবে আরও

2026-10-29T00:27:38+00:00
2026-10-29T00:27:38+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নেটফ্লিক্সে হইচইয়ের বাংলা কনটেন্ট
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:২৭ এএম 
নেটফ্লিক্স হইচই লেখা গ্রাফিক । ছবি : সংগৃহীত
বাংলা গল্পের পরিধি এবার আরও বিস্তৃত। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও হইচইয়ের নতুন অংশীদারিত্বে বাংলা সিনেমা ও সিরিজ পৌঁছে যাবে আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে। বাংলা ভাষার গণ্ডি পেরিয়ে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়ও উপভোগ করা যাবে নির্বাচিত কনটেন্ট।

দুই ওটিটি প্ল্যাটফর্মের এই উদ্যোগ বাংলা বিনোদনজগতের জন্য খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। ভাষা আলাদা হতে পারে, কিন্তু গল্পের আবেদন সর্বজনীন। মানুষের আবেগ, সম্পর্কের টানাপোড়েন, রহস্য, রোমাঞ্চ কিংবা জীবনের জটিল সমীকরণ— এসবের আবেদন কোনো একটি ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেই বিশ্বাসকে সামনে রেখেই বাংলা কনটেন্টের পরিধি আরও বড় করতে একসঙ্গে কাজ শুরু করছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও হইচই।

নতুন উদ্যোগের শুরুতেই নানা ধরনের কনটেন্ট নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। নেটফ্লিক্সে জায়গা পাওয়া আলোচিত বাংলা কনটেন্টের তালিকায় রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন স্যারজি’, ‘আনজান সায়ে’, ‘দ্য কার্স অব পর্ণশবরী’, ‘ব্লাডলাইন’, ‘দ্য অ্যাডভেঞ্চার অব দাদি অ্যান্ড জগগা’, ‘রাত অভি বাকি বাকি হ্যায়’, ‘অচিন্ত্য : ট্রায়াল বাই ল’, ‘শাদি কা সিয়াপ্পা’, ‘কুইন্স’ ও ‘পরিণীতা : অ্যা লাভ স্টোরি’। পাশাপাশি বাংলাদেশের আলোচিত সিরিজ ‘মহানগর’ও রয়েছে এই তালিকায়।


এই আয়োজন কেবল পুরোনো বা আগে থেকে পরিচিত কনটেন্টে সীমাবদ্ধ নয়। নতুন ও আসন্ন বাংলা সিরিজ নিয়েও রয়েছে বাড়তি আগ্রহ। সেই ধারাবাহিকতায় আলোচনায় এসেছে জীতু কামাল ও শোলাঙ্কি রায় অভিনীত ‘দ্য কার্সড টেম্পল অব কাউরিবুড়ি’। হইচই স্টুডিওজ প্রযোজিত এই অরিজিনাল কনটেন্টকে ঘিরে দুই প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগ নতুন মাত্রা পেতে যাচ্ছে। সব মিলিয়ে নেটফ্লিক্স ও হইচইয়ের এই উদ্যোগ বাংলা বিনোদন শিল্পের জন্য সম্ভাবনাময় এক নতুন অধ্যায়।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   নেটফ্লিক্স  হইচই  বাংলা কনটেন্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: