নতুন প্রেমে অর্জুন!

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক ভাঙার পর অর্জুন কাপুর নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর তৃতীয় পর্বে

2026-10-30T22:51:40+00:00
2026-10-30T22:51:40+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নতুন প্রেমে অর্জুন!
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৫১ পিএম 
অর্জুন কাপুর। ছবি : সংগৃহীত
মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক ভাঙার পর অর্জুন কাপুর নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর তৃতীয় পর্বে অতিথি হয়ে হাজির হয়েছিলেন বরুণ ধাওয়ান ও জাহ্নবি কাপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্জুন কাপুর। সেখানেই অর্জুনের প্রেমজীবন নিয়ে মজার ছলে কথা তোলেন বরুণ।

অর্জুন কাউকে ডেট করছেন বরুণের এমন মন্তব্যের পর কিছুটা অবাক হয়ে অভিনেতা জানতে চান, ‘আমি কাকে ডেট করছি?’ জবাবে বরুণ বলেন, ‘তুমিই বলে দাও।’ এরপর অর্জুন পাল্টা মন্তব্য করেন, ‘যেহেতু তুমি কারও সঙ্গে দেখা করেছ এবং ছবি তুলেছ, তাই বলে কি...।’

একসময় মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের প্রেমের সম্পর্ক ছিল প্রায় ছয় বছর। ২০২৪ সালে তাদের বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু হয়। ওই বছরই একটি অনুষ্ঠানে নিজেকে সিঙ্গেল বলে পরিচয় দিয়েছিলেন অর্জুন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   প্রেম  অর্জুন কাপুর 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: