শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ব্রেন টিউমারের কারণে প্রায় নয়মাস লাইট-ক্যামেরা থেকে দূরে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতা কাটিয়ে সম্প্রতি অভিনয়ে ফিরেছেন তিনি। ইকসান রনির

2026-10-30T23:00:27+00:00
2026-10-30T23:00:27+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:০০ পিএম 
ছবি : সংগৃহীত
ব্রেন টিউমারের কারণে প্রায় নয়মাস লাইট-ক্যামেরা থেকে দূরে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতা কাটিয়ে সম্প্রতি অভিনয়ে ফিরেছেন তিনি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘অংশীদার’ নাটকে শুটিং করেছেন তানিয়া। 

নির্মাতা জানান, সমাজে আজও কিছু কিছু ক্ষেত্রে কন্যাসন্তান থাকা পরিবারগুলোকে নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার অপচেষ্টা অনেক ক্ষেত্রেই দেখা যায়। নানা ওজুহাতে সম্পত্তির লোভে চাচা ও আত্মীয়দের একাংশ পিতৃহীন পরিবারগুলোর ওপর নির্যাতন চালায়, এমনকি তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদের চেষ্টাও করে। সমাজের এমনই এক নির্মম বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অংশীদার’।

নাটকটির গল্পে দেখা যাবে, বাবার মৃত্যুর পর দুই বোনকে ঘিরে শুরু হয় সম্পত্তির টানাপোড়েন। চাচা ও তার পরিবারের অন্যায়ের মুখে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাদের। তবে একপর্যায়ে পরিস্থিতির কাছে হার না মেনে প্রতিবাদী হয়ে উঠে বড় বোন। চারপাশের বাধা, ভয়ভীতি ও রক্তচক্ষু উপেক্ষা করে নিজের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে নামে সে। শেষ পর্যন্ত নিজের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করে নেওয়ার মধ্য দিয়ে ফুটে উঠে তার অদম্য সাহস ও সংগ্রামের চিত্র।


নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার, দেলোয়ার উদ্দিন, সিদ্দিক মাস্টার, কাকন চৌধুরী,তাসমিয়াহ টিনা, নন্দীসহ আরও অনেকে।

শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘অংশীদার’। টেলিভিশনে প্রচারের পর নাটকটি দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্টে’র অফিসিয়াল ইউটিউবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   শুটিং  ফিরলেন  তানিয়া বৃষ্টি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: