ভালোবাসা-বিচ্ছেদের গানে কাজী শুভ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ভালোবাসা কখনো জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তি, কখনোবা দীর্ঘশ্বাসে ভেজা এক অপূরণীয় ক্ষত। কিছু সম্পর্ক সময়ের সঙ্গে ফুরিয়ে যায়, অথচ মনের

2026-11-01T23:44:01+00:00
2026-11-01T23:44:01+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
ভালোবাসা-বিচ্ছেদের গানে কাজী শুভ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ পিএম 
কাজী শুভ ও পাগল হাসান। ছবি : সংগৃহীত
ভালোবাসা কখনো জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তি, কখনোবা দীর্ঘশ্বাসে ভেজা এক অপূরণীয় ক্ষত। কিছু সম্পর্ক সময়ের সঙ্গে ফুরিয়ে যায়, অথচ মনের ভেতর মায়া কমে না। ভালোবাসা, মায়া আর বিচ্ছেদের এমনই এক আবেগঘন গীতিকবিতায় প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী কাজী শুভর কণ্ঠে নতুন গান ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’।

অকালপ্রয়াত বাউল সাধক পাগল হাসানের কথা ও সুরে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।

গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা ও বিচ্ছেদের গল্পে গানটির ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। আছে কাজী শুভর উপস্থিতিও।

গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘প্রয়াত পাগল হাসানের গানের প্রতি আমার আলাদা একটা টান ও মায়া আছে। পাগল হাসান জীবিত থাকতেই আমি গানটি নিয়েছিলাম। পরবর্তীতে গানটি আমার প্রকাশিত ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’ তে যুক্ত করি। প্রেমের আক্ষেপ আর বিচ্ছেদের হাহাকার মিশে আছে গানটির কথায়। আশা করছি, গানটি শ্রোতাদের হুদয়ে গভীর দাগ কেটে যাবে। ধ্রুব মিউজিক স্টেশন জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

  বিষয়:   কাজী শুভ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: