৬১ বসন্তে কিং খান

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

জীবনের ৬০টি বসন্ত পেরিয়ে ৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আজ তার জন্মদিন। ১৯৬৫ সালের ২ নভেম্বর নতুন দিল্লির

2026-11-02T05:57:43+00:00
2026-11-02T05:57:43+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
৬১ বসন্তে কিং খান
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ এএম 
ছবি : সংগৃহীত
জীবনের ৬০টি বসন্ত পেরিয়ে ৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আজ তার জন্মদিন। ১৯৬৫ সালের ২ নভেম্বর নতুন দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই সুপাস্টার। তার বাবার নাম মির তাজ মোহাম্মদ খান এবং মায়ের নাম লতিফ ফাতিমা।

শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের কাছে বিশেষ এক উৎসব। প্রতি বছর ২ নভেম্বর প্রিয় তারকার জন্মদিন উদযাপনে মুম্বাইয়ের বান্দ্রায় তার বাসভবন মান্নাতের সামনে ভিড় করেন হাজারো অনুরাগী। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা। তবে এবারের জন্মদিনে ভক্তদের জন্য থাকছে কিছুটা ভিন্ন অভিজ্ঞতা।

নিজ বাসভবন মান্নাতের সামনে ভক্তদের সঙ্গে তার প্রচলিত সাক্ষাৎপর্ব হচ্ছে না বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। জানা গেছে, নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের কাজে লন্ডনে থাকবেন তিনি। ফলে মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে নিয়মিত জন্মদিনের আয়োজন এবার সম্ভব হচ্ছে না। এর আগে দুই বছর ধরে মান্নাতের বাইরে উপস্থিত হওয়ার পরিবর্তে মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ্গমন্দিরে ভক্তদের সঙ্গে বিশেষ আয়োজন করেছিলেন তিনি।

এদিকে জন্মদিন উপলক্ষে শাহরুখের ভক্তদের জন্য বিশেষ চমক আসতে পারে তার নতুন সিনেমা ‘কিং’ থেকে। আজ রাত ১২টায় সিনেমাটির একটি বিশেষ প্রচারণামূলক উপকরণ প্রকাশের সম্ভাবনা রয়েছে। সেটি টিজার, গান অথবা পোস্টার হতে পারে।


জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা না হলেও তাদের হতাশ হওয়ার কারণ পুরোপুরি নেই। ‘কিং’ মুক্তির আগে বড় পরিসরে ভক্তদের সঙ্গে সাক্ষাতের আয়োজনের পরিকল্পনা রয়েছে শাহরুখের দলের। যদিও বিষয়টি চূড়ান্ত হয়নি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন- সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও অনিল কাপুরসহ একঝাঁক তারকা। আগামী ২৪ ডিসেম্বর বিশ^জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।

গত তিন দশকের বেশি সময় ধরে বি-টাউনে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছেন শাহরুখ খান। অভিনেতার চলার এই পথ মোটেও সহজ ছিল না। টেলিভিশন দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে নিজের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব ও পরিশ্রম দিয়ে হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী তারকায় পরিণত হন শাহরুখ খান। দিওয়ানা, বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, স্বদেশ, চাক দে! ইন্ডিয়া, মাই নেম ইজ খান ও জওয়ান-এর মতো সিনেমায় অভিনয় করে পেয়েছেন আন্তর্জাতিক পরিচিতি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বসন্ত  কিং খান  শারুখ খান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: