নতুন হরর সিনেমায় কঙ্গনা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘ ১৬ বছর পর আবারও ভৌতিক সিনেমা নিয়ে আসছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নতুন হরর সিনেমার নাম ‘স্কেরি পিকচার’। এতে

2026-11-02T23:02:40+00:00
2026-11-02T23:02:40+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
নতুন হরর সিনেমায় কঙ্গনা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:০২ পিএম 
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৬ বছর পর আবারও ভৌতিক সিনেমা নিয়ে আসছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নতুন হরর সিনেমার নাম ‘স্কেরি পিকচার’। এতে প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটি প্রযোজনা করবেন অভিনেতা ও প্রযোজক রানা দাগগুবতী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি অনুষ্ঠানে সিনেমাটির ঘোষণা দেন রানা। এটি পরিচালনা করবেন তেলেগু চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রবি বাবু। তার পরিচালনায় এটিই হতে যাচ্ছে প্রথম হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

অনুষ্ঠানে রানা জানান, রবি বাবু এর আগে তেলেগু ভাষায় একাধিক হরর সিনেমা নির্মাণ করেছেন। এবার তিনি হিন্দি সিনেমা নির্মাণের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করছেন। ‘স্কেরি পিকচার’ নামটিও অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রকাশ করা হয়।

কঙ্গনা রানাওয়াতও সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা সংক্রান্ত ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তবে সিনেমাটির গল্প, শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।


কঙ্গনার অভিনয়জীবনে হরর সিনেমা নতুন নয়। এর আগেও একাধিক হরর সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে ‘রাজ : দ্য মিস্ট্রি কন্টিনিউজ’-এর পর আর কোনো হরর সিনেমায় দেখা যায়নি তাকে। ২০০৯ সালে প্রভাসের বিপরীতে ‘এক নিরঞ্জন’ সিনেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্রেও অভিষেক হয়েছিল তার।

সবশেষ ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় দেখা গেছে কঙ্গনাকে। সেখানে মুম্বাইয়ের কামা অ্যান্ড আলব্লেস হাসপাতালে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার সময় নার্স ও হাসপাতালকর্মীদের সাহসিকতার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে জ্যেষ্ঠ নার্স গীতা মাধব গান্ধারের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।

নতুন সিনেমা ‘স্কেরি পিকচার’-এ তার চরিত্র কেমন হবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক বিস্তারিত ঘোষণার জন্য।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হরর সিনেমা  কঙ্গনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: