চবির হীরকজয়ন্তীতে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউলখ্যাত জেমস। তার

2026-11-02T20:11:41+00:00
2026-11-02T20:11:41+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
চবির হীরকজয়ন্তীতে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম 
চবির হীরকজয়ন্তীতে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস । ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউলখ্যাত জেমস। তার পরিবেশনায় উৎসবের সাংস্কৃতিক পর্বে বাড়তি মাত্রা যোগ হবে বলে আশা করছেন আয়োজকরা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউল জেমস। এ ছাড়া, থাকবে সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা।’

আগামী ১৮ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদ্‌যাপন করা হবে। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে থাকছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও সাফল্য তুলে ধরতে একাধিক স্টল থাকবে। হীরকজয়ন্তীর আয়োজনে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমও শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   চবি  হীরকজয়ন্তী  মঞ্চ  মাতাবেন  নগর বাউল  জেমস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: