ভোট ডাকাতির ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন নিজান। তার বিরুদ্ধে ভোট ডাকাতির জন্য জলদস্যুদের একত্রিত করে সন্ত্রাসী বাহিনী গঠন করার

2026-02-07T19:56:13+00:00
2026-02-07T19:56:13+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
ভোট ডাকাতির ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম 
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন জেএসডি নেতা অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন নিজান। তার বিরুদ্ধে ভোট ডাকাতির জন্য জলদস্যুদের একত্রিত করে সন্ত্রাসী বাহিনী গঠন করার অভিযোগ উঠেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই অভিযোগ করে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি)‎ দুপুরে জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন জেএসডি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বয়ারচরের ডাকাত ও দস্যুদের একত্রিত করে চরে বৈঠক করেছে আশরাফ উদ্দিন নিজান। চিহ্নিত ফরিদ ডাকাতকে সঙ্গে নিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন। এসব বিষয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন বলেও জানান তিনি।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জেএসডির প্রার্থী দলটির সহসভাপতি তানিয়া রব। 

‎লিখিত বক্তব্যে সংগঠনটির মুখপাত্র বেলায়েত অভিযোগ করে বলেন, হাতিয়া ও রামগতির বয়ারচরের জলদস্যু এবং স্থানীয় স্থলদস্যুদের সমন্বয়ে গঠিত চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ব্যালট পেপার ও ভোটের বাক্স লুটের মহাপরিকল্পনা করছে।

তিনি আরও বলেন, গত চার দশকে এই চরাঞ্চলের মানুষ কখনোই নির্বিঘ্নে, নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বরাবরই জলদস্যু ও সশস্ত্র ডাকাত চক্র নির্বাচনের নিয়ামক শক্তি হিসেবে এলাকা নিয়ন্ত্রণ করে আসছে।


এ প্রেক্ষাপটে রামগতির ৭, ৮ ও ৯ নম্বর ইউনিয়নের দক্ষিণাঞ্চলে নির্বাচনকালীন স্থায়ীভাবে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান জেএসডি এই নেতা।

এদিকে বিএনপি দলীয় প্রার্থী আশরাফ উদ্দিন নিজান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিশ্চিত পরাজয় জেনে আমার বিরুদ্ধে এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা। 

তিনি বলেন, আমি জীবনে কোনোদিন কোন চোর-ডাকাতের সঙ্গে মিশিওনাই, কথাও বলি নাই। সরকারে ছিলাম, বিরোধী দলে ছিলাম, সংসদীয় কমিটিতে সভাপতি ছিলাম কিন্তু জীবনে কোনোদিন গানম্যান নেইনি, ১ লিটার তেল নেইনি, গাড়ি নেইনি। আজ উনি (জেএসডির মুখপাত্র) আমাকে কটাক্ষ করেছেন। মানুষই ব্যালটের মাধ্যমে এর জবাব দিবে।

সময়ের আলো/আরবিএন/এসকে/











  বিষয়:   ভোট  ডাকাতি  ষড়যন্ত্র  অভিযোগ  বিএনপি  প্রার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: