বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নির্বাচনি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টিকে ইতিবাচক মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তার মতে, আমিরের আহ্বানে তারেক রহমানের সাড়া দেওয়া উচিত।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় ভোটের প্রচারণাকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গণতান্ত্রিক চর্চার জন্য শীর্ষ নেতাদের মধ্যে ডায়ালগের দরকার আছে। আমি মনে করি, দেশের প্রতি পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে তারেক রহমানকে তা গ্রহণ করতে হবে।’
এ সময় ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন নাহিদ। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি।
সময়ের আলো/এনএ