ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করে বলেছেন, তাকে নানাভাবে হুমকি দেওয়ার চেষ্টা হচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে আয়োজিত নির্বাচনি জনসভায় এ অভিযোগ আনেন তিনি।
রুমিন ফারহানা বলেন, আমি হুমকিতে এতটুকু টলার মানুষ না। আমি কাউকে হুমকি দিই না। তবে কেউ যদি আমার নেতাকর্মী বা আমাকে ভয় দেখানোর দুঃসাহস করে তাকে আমি আস্ত রাখি না।
তিনি আরও বলেন, দুটি ইউনিয়ন নিয়ে যখন আমার সঙ্গে ঝামেলা করতে আসছিল, তখন শুধু জবাবই দিইনি, ইউনিয়ন দুটিও ব্রাহ্মণবাড়িয়া-২-এর সঙ্গে আসছে।
এ সময় স্থানীয়দের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, কেন্দ্রে কেন্দ্রে ফলাফল না ঘোষণা পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না। এই নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন। গত ১৮ মাসে কী পরিমাণ মামলা বাণিজ্য, চাঁদিবাজি, মানুষকে জিম্মি করা হয়েছে তা আপনারা জানেন। আমি কথা দিচ্ছি, এসব থেকে আপনাদের মুক্ত করব। মিথ্যা মামলায় যারা হয়রানি হচ্ছেন তাদের আইনগত দিকটি আমি দেখব।
এফআর