সালমান চাননি সেই রাতের ঘটনা প্রকাশ্যে আসুক

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি জনপ্রিয় ব্লগার মালিনী আগরওয়াল ভাইজানের তরুণ বয়সের এক কাণ্ডের কথা

2026-02-07T22:13:21+00:00
2026-02-07T22:13:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
সালমান চাননি সেই রাতের ঘটনা প্রকাশ্যে আসুক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম 
মালিনী আগারওয়াল ও সালমান খান। ছবি: সংগৃহীত
বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি জনপ্রিয় ব্লগার মালিনী আগরওয়াল ভাইজানের তরুণ বয়সের এক কাণ্ডের কথা প্রকাশ্যে এনেছেন। ‘ইন কন্ট্রোভার্সিয়াল পডকাস্ট’ নামের এক ইউটিউব চ্যানেলে ঘটনাটি জানিয়েছেন মালিনী আগারওয়াল নামে এক ব্লগার।

মালিনী আগারওয়াল বলেন, এক রাতে নাইট ক্লাবে ঢুকে পড়েন সালমান খান। সেখানে গিয়ে তিনি ঘোষণা দেন— নাইট ক্লাবে উপস্থিত সবার বিল তিনি পরিশোধ করবেন। এমনকি সবাইকে তিনি শ্যাম্পেনের বোতল বিলিয়েও দেন, তাও আবার বিনা পয়সায়।

তিনি বলেন, সালমানের টিমের তরফ থেকে সেদিন জানানো হয়েছিল— সেই রাতের কথা যেন বাইরের কেউ না জানে। সালমানও নাকি চাইতেন না এ বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন উঠুক। 


তিনি আরও বলেন, সেই রাতে নাইট ক্লাবে আমিও উপস্থিত ছিলাম। তখনও স্মার্টফোন বাজারে আসেনি। আমার কাছে একটা ছোট্ট ক্যামেরা ছিল। আমার ঠিক পেছনের দিকেই ছিলেন সালমান। আমি শ্যাম্পেনের বোতলও নিয়েছিলাম তার কাছ থেকে।

সালমান খান বর্তমানে তার আগামী সিনেমা ‘ব্যাটল অফ সালওয়ান’ নিয়ে ব্যস্ত রয়েছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি নিয়ে তার ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা কাজ করছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সালমান  রাতের ঘটনা  মালিনী আগারওয়াল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: