ব্যাপক সমালোচনার মুখে ওবামা দম্পতিকে নিয়ে পোস্ট করা বর্ণবাদী ভিডিও প্রকাশের প্রায় ১২ ঘণ্টা পর সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নিয়েছে হোয়াইট হাউজ। ভিডিওতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করা হয়েছিল।
ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’ গানের সঙ্গে সেট করা এই ক্লিপটি ছিল ৬২ সেকেন্ডের একটি ভিডিও।
বিতর্কিত ওই ক্লিপটি নিয়ে সমালোচনা করেছেন ট্রাম্পের নিজ দল রিপাবলিকান সদস্যরাও।
পরে মার্কিন প্রশাসন থেকে জানানো হয়, হোয়াইট হাউজের একজন কর্মী ভুলবশত এ পোস্টটি শেয়ার করেন। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
এর আগে, ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি এটি ভুয়া বলে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছিলেন।
সময়ের আলো/কেএইচও