ভূমিকম্পে কেঁপে উঠল পার্শ্ববর্তী দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফের ৪.৩ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের শিলিগুড়ি। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জিনিয়েছে।শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা

2026-02-07T21:27:36+00:00
2026-02-07T21:27:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভূমিকম্পে কেঁপে উঠল পার্শ্ববর্তী দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম 
প্রতীকী ছবি
ফের ৪.৩ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের শিলিগুড়ি। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জিনিয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এ ভূমিকম্পে শিলিগুড়ির বিভিন্ন এলাকা কেঁপে উঠে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


এদিকে সিকিমেও দু’বার কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে কম্পনের তীব্রতা কত, কোথায় উৎপত্তি, তা এখনও জানা যায়নি।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমে, দার্জিলিং শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়। জিয়ালশিং শহরের উত্তর দিকে প্রায় ৯ কিলোমিটার এলাকাও কম্পনে প্রভাবিত হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ভূমিকম্প  পার্শ্ববর্তী দেশ  শিলিগুড়ি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: