অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, লাখ টাকা জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।শনিবার (৭ ফেব্রুয়ারি)

2026-02-07T22:29:19+00:00
2026-02-07T22:29:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, লাখ টাকা জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ পিএম 
অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, লাখ টাকা জরিমানা। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজারে এ অভিযান চালানো হয়। 

জানা গেছে, অভিযানকালে তন্তর বাজারের তাজ ট্রেডিং করপোরেশনকে এক লাখ টাকা এবং আমিন ইলেকট্রনিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ। এসময় আদালতকে সহযোগিতা করে আখাউড়া থানা পুলিশ। 


বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিন উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এফআর


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  আখাউড়া  অতিরিক্ত দাম  গ্যাস সিলিন্ডার  বিক্রি  লাখ টাকা  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: