ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারও বিরুদ্ধে কটু কথা

2026-02-07T22:39:50+00:00
2026-02-07T22:40:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ১০:৪০ পিএম
শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা। সংগৃহীত ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছে না। কোনো অভদ্র আচরণ হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। তিনি বলেন, ‘আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা হচ্ছে আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ।’ 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরেন। 

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘সারাদেশে উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারোর বিরুদ্ধে কটু কথা বলছেন না। কোনো অভদ্র আচরণ ও অভদ্র কথা হচ্ছে না। এটি আমাদের রাজনীতি ইতিহাস ও সংস্কৃতির জন্য এই খুবই ইতিবাচক পরিবর্তন। আমি আশা করি, এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’ 


প্রেস সচিব আরও জানান, উনি (প্রধান উপদেষ্টা) বলছেন, ‘এখনো পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি।’ উনি বলেছেন, ‘আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে ‘টু মেইক ইট পারফেক্ট’। ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা হচ্ছে আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ।’ 

আর নেক্সট ওয়ান উইক উনি বলছেন যে, খুবই ক্রুশিয়াল। আপনারা জানেন, ইলেকশন ১২ তারিখে, মানে আজকের থেকে মাত্র চার দিন পরেই। উনি বলেছেন, ‘ভোট উৎসবমুখর হবে এবং এটা সেফ হবে উনি আশা করছেন। এটা সেফ হবে, নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন পুরো পরিবার একসঙ্গে ভোটউৎসবে যোগ দেবেন।’ 

প্রেস সচিব বলেন, ‘পুলিশকে বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে। সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্র তার মধ্যে ২৫ হাজার ৭০০ বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে। বডি অন ক্যামেরা আজকের বৈঠকে রেনডেমলি চেক করা হয়েছে।’ 

প্রেস সচিব বলেন, ‘নির্বাচন কমিশনের সচিব আজ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পুরোপুরি পরিকল্পনা জানিয়েছে। প্রায় ৯ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনে মোতায়েন থাকবে। যার মধ্যে ১ লাখ ৮ হাজার আর্মড ফোর্সেস সদস্য, এরা আর্মি-নেভি এবং এয়ারফোর্সের। এদের এরই মধ্যে মোতায়েন শুরু হয়ে গেছে। বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য মোতায়েন হয়েছে। কোস্টগার্ড ১০ জেলায় ২০ উপজেলায় ৩ হাজার ৫৮৫ সদস্য মোতায়েন করা হয়েছে। ১ লাখ ৫৭ হাজার পুলিশ মোতায়েন একটু দেরিতে হবে। পুলিশের কিছু কিছু কাজ হয়ে গেছে, তাদের ১১ তারিখ সকালে মোতায়েন করা হবে। ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন আনসার সদস্যকে রোববার থেকে মোতায়েন করা হবে।’ 

প্রেস সচিব আরও বলেন, ‘নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন যে, ২৯৯ টি আসনে ভোট হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত বছরের ১১ ডিসেম্বর। ভোট গ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি। প্রতিদ্বন্দি প্রার্থীর মোট সংখ্যা ২০২৯ জন। এবারে নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এ পর্যন্ত দেশের বাইরে থেকে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। বিদেশি পর্যবেক্ষক প্রায় ৪০০ জন এবং দেশীয় পর্যবেক্ষক ৫০ হাজার থাকবেন। এসব পোস্টাল ব্যালটের ভোট কীভাবে বাস্তবায়ন হচ্ছে-সে বিষয়ে শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও পাকিস্তান জানতে চেয়েছে।’ 

সমেয়র আলো/এনএ 


  বিষয়:   ভোট  পারফেক্ট  প্রধান চ্যালেঞ্জ  প্রধান উপদেষ্টা  নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: