বরিশালের বানারীপাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ মাস্টার আব্দুল মান্নানকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল-২ আসনের বানারীপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ মাস্টার আব্দুল মান্নান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ সময় প্রচারণা করা বাহনটি জব্দ করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এসময় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিএইচএম মুনীব জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারনার সঙ্গে জড়িত মাহাবুবুল আলম টুটুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদনবিহীন জব্দকৃত বাহনটি বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএইচএম মুনীব বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সময়ের আলো/কেএইচও