ভারতকে বাঁচালেন সূর্যকুমার, জয়ে শুরু বিশ্বকাপ মিশন

ক্রীড়া ডেস্ক

খেলা

বাড়তি চাপ মেনে নিয়ে বিনোদনের প্রতিশ্রুতি দেওয়া অধিনায়ক সূর্যকুমার হয়তো ভাবতেও পারেননি, এত দ্রুতই কথা রাখতে নিজেকে উজাড় করে দিতে

2026-02-08T00:51:08+00:00
2026-02-08T00:51:08+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
ভারতকে বাঁচালেন সূর্যকুমার, জয়ে শুরু বিশ্বকাপ মিশন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ এএম 
সংগৃহীত ছবি
বাড়তি চাপ মেনে নিয়ে বিনোদনের প্রতিশ্রুতি দেওয়া অধিনায়ক সূর্যকুমার হয়তো ভাবতেও পারেননি, এত দ্রুতই কথা রাখতে নিজেকে উজাড় করে দিতে হবে! যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ঢাল হয়ে দাঁড়ালেন দলের। দুর্দান্ত ইনিংসে খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন তিনি, মিলিত চেষ্টায় বাকিটা সারলেন বোলাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবারের তৃতীয় ম্যাচে ২৯ রানে জিতেছে ভারত। ১৬১ রানের পুঁজি গড়ে যুক্তরাষ্ট্রকে ১৩২ রানে থামিয়েছে তারা।

 ১৬২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। মিলিন্দ কুমার, সঞ্জয় কৃষ্ণমূর্তি, শুভাম রানজানে মাঝে কিছুটা লড়াই করলেও কখনো জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি দলটি।

মিলিন্দ ৩৪ বলে ৩৪, সঞ্জয় ৩১ বলে ৩৭ আর শুভাম শেষদিকে ২২ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংসে পরাজয়ের ব্যবধান কেবল কমিয়েছেন। ভারতের মোহাম্মদ সিরাজ ৩টি, অক্ষর প্যাটেল আর অর্শদিপ সিং নেন ২টি করে উইকেট।


এর আগে বড় বিপদেই পড়েছিল ভারত। ৭৭ রানে হারিয়ে বসেছিল ৬ উইকেট। সেখান থেকে সূর্যকুমারের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা।

৫ বল আর মাত্র ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর রিঙ্কু সিং (৬), হার্দিক পান্ডিয়াও (৫) ফিরে যান অল্প রানেই। ৭৭ রানে ৬ উইকেট হারায় ভারত।

সেখান থেকে দলকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। ভারতীয় অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৪৯ বলে খেলেন ৮৪ রানের ইনিংস। যে ইনিংস ১০টি চারের সঙ্গে ছিল ৪টি ছক্কায় সাজানো। এ ছাড়া ১১ বলে ১৪ রান আসে অক্ষর প্যাটেলের ব্যাট থেকে।

যুক্তরাষ্ট্রের ডানহাতি পেসার শাদলে ফন শকউইক ২৫ রানে শিকার করেন ৪ উইকেট।

সময়ের আলো/এআর


  বিষয়:   ভারত  সূর্যকুমার  জয়  বিশ্বকাপ  মিশন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: