ব্রেট লি, কার্টিস ক্যাম্ফার, রাবাদা, প্যাট কামিন্স, ক্রিস জর্ডানদের কাতারে এবার নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ক্যারিবীয় বোলারের প্রথমবার হ্যাটট্রিকের দেখা মিলল। ইনিংসের ১৭তম ওভারে বল করতে এসে পরপর ম্যাথিউ ক্রস, মাইকেল লেস্ক ও ওলিভার দাভিদসনের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন শেফার্ড।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে স্কটিশরা। ওই ওভারের শেষ বলে আরও একটি উইকেট নিয়ে পূরণ করেন ফাইফার।
তার এ হ্যাটট্রিকের মধ্যে দিয়ে ১৪৭ রানে ফিরে যেতে হয় স্কটিশদের। ৩৫ রানের জয় নিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ৩৭ রানেই চার উইকেট হারায় স্কটল্যান্ড। এরপর রিচি বেরিংটন ও টম ব্রুস গড়েন ৭৮ রানের জুটি। জেসন হোল্ডারের আঘাতে জমে উঠা সেই জুটিও ভেঙে যায়।
ম্যাচ থেকে কার্যত তখনই ছিটকে পড়ে স্কটিশরা। তবে ১৭তম ওভারে শেফার্ডের হ্যাটট্রিক বিশ্বকাপের ইতিহাসে লেখা থাকবে নিঃসন্দেহে। ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে টানা ফিরিয়েছেন ম্যাথু ক্রস, মাইকেল লিস্ক ও ওলিভার ডেভিডসনকে।
প্রথম দুজন ফিরেছেন ক্যাচ তুলে, ডেভিডসন হয়েছেন বোল্ড। এটা টি-টোয়েন্টিতে শেফার্ডের দ্বিতীয় ও বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক। সব মিলিয়ে দশম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন এই ডানহাতি পেসার। ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট নিয়েছেন এক বল গ্যাপে সাফিয়ান শরীফকে ফিরিয়ে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৫৪ রানের উদ্বোধনী জুটি পায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ৫৮ রানের মধ্যে দুই ওপেনার শাই হোপ ও ব্রেন্ডন কিং। এরপর হেটমায়ারের ৬ ছক্কা ও ২ চারে ৩৬ বলে ৬৪ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত পায় উইন্ডিজ। শেষদিকে রভম্যান পাওয়েলের ১৪ বলে ২৪ ও শেরফেন রাদারফোর্ডের ১৩ বলে ২৬ রানের ইনিংসে সংগ্রহ পেরোয় ১৮০-এর ঘর। সর্বোচ্চ দুই উইকেট নেন ব্র্যাড কারি।