যেভাবে জানবেন ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আর মাত্র তিনদিন পরই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আসন্ন এই নির্বাচনে ভোট দেওয়ার সুবিধার্থে ভোটার নম্বর

2026-02-08T06:36:36+00:00
2026-02-08T06:36:58+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
যেভাবে জানবেন ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৬ এএম  আপডেট: ০৮.০২.২০২৬ ৬:৩৬ এএম
সংগৃহীত ছবি
আর মাত্র তিনদিন পরই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আসন্ন এই নির্বাচনে ভোট দেওয়ার সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য যেভাবে জানতে পারবেন ভোটাররা—তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব তথ্য জানতে চারটি পদ্ধতি চালু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। 
 
শনিবার (৭ ফেব্রুয়ারি) কমিশনের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

প্রথমত, মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর এবং ভোটেকেন্দ্রের তথ্য জানা যাবে। এজন্য মোবাইলের প্লে স্টোর থেকে Smart Election Management BD অ্যাপ ইনস্টল করে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে খুঁজলেই ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম এবং কেন্দ্রের ঠিকানা সম্পর্কে জানতে পারবেন।

দ্বিতীয়ত, হটলাইন নম্বর ১০৫ এ কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন ভোটাররা। প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। এই পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হবে।


তৃতীয়ত, এসএমএস এর মাধ্যমেও ভোটাররা এসব তথ্য জানতে পারবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠাতে হবে।

এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার কিংবা মোবাইল থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলেই ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে।

এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়েও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনুসন্ধান করা যাবে। যেখানে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

সময়ের আলো/এআর


  বিষয়:   ভোটার  নম্বর  ভোটকেন্দ্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: