‘সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মারধর, হুমকি ও কাজে বাধা দেওয়ার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও স্বাধীন গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত

2026-02-08T01:29:33+00:00
2026-02-08T01:29:33+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
‘সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি’
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৯ এএম 
সংগৃহীত ছবি
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মারধর, হুমকি ও কাজে বাধা দেওয়ার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও স্বাধীন গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’।

শনিবার (৭ ফেব্রুয়ারি) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি মো. হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, গত শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। 

এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন এবং তাদের ব্যবহৃত পেশাগত সরঞ্জাম ভাঙচুর করা হয়। দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাধা প্রদান ও হেনস্তার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে তারা উল্লেখ করেন।


সংগঠনটির নেতারা বলেন, যাদের দায়িত্ব সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের মাধ্যমেই এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের বদলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ভূমিকা মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত।

বিবৃতিতে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িত সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

এছাড়া, বিবৃতিতে আসন্ন নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। ভবিষ্যতে সাংবাদিকরা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

সময়ের আলো/এআর


  বিষয়:   সাংবাদিক  হামলা  গণমাধ্যম  হুমকি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: