চট্টগ্রাম বন্দর নিয়ে যা বললেন চেয়ারম্যান

সারাদেশ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে সমঝোতা শেষ হয়নি বলে জানিয়েছেন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান।রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে

2026-02-08T14:46:33+00:00
2026-02-08T14:46:33+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম বন্দর নিয়ে যা বললেন চেয়ারম্যান
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৬ পিএম 
বক্তব্য রাখছেন রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান। সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে সমঝোতা শেষ হয়নি বলে জানিয়েছেন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান। 

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর ভবন চত্বরে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান বলেন, এনসিটির বিষয়ে সমঝোতার বিষয়টি কবে শেষ হবে আমরা বলতে পারি না। তবে বন্দরের অপারেশনাল শ্রমিকদের কাজে কেউ বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

বন্দর চেয়ারম্যান বলেন, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেব। আইন নিজের নিলে অন্য পরিস্থিতি সৃষ্টি হতো তখন আপনারাই (সাংবাদিক) প্রশ্ন করতেন। কেউ যদি আইন নিজের হাতে নেয়, আমি কি আইন নিজের হাতে নেব? এ জন্য আমরা কখনোই বেআইনি কিছু করতে পারি না। রাষ্ট্রের আইনকে শ্রদ্ধা করি। 


বন্দর চেয়ারম্যান বলেন, এনসিটি নিয়ে বন্দরকে অস্থিতিশীল করা সহজ। এটার ব্যাপারে আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্ট করেন। আপনারা জনগণের পক্ষে কাজ করেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনৈতিক ইন্ধন আছে কিনা এটা গোয়েন্দা সংস্থা বলতে পারবে। 


সময়ের আলো/আআ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: