নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, রাজনৈতিক দলকেই নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইএসএস

2026-02-08T15:29:29+00:00
2026-02-08T15:29:29+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
রাজনীতি
নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে
জাইমা রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম   (ভিজিট : ১৯৭)
ব্যারিস্টার জাইমা রহমান। সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, রাজনৈতিক দলকেই নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। এসময় পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত পাইপলাইনটা সৃষ্টি করা এবং ধরে রাখতে না পারলে সুযোগ-সুবিধা থাকবে না। ফলে ভালো ভালো নেত্রীদের আমরা সুযোগ দিতে পারব না। তাই ধারাবাহিকতা তৈরির পাশাপাশি ধরেও রাখতে হবে। 
 
তিনি আরও বলেন, কারও যদি রাজনীতি আর নাগরিক দায়িত্ব না থাকে, তাহলে কীভাবে বুঝবে এইভাবে এই পথে যাওয়া উচিত। তাল গাছের ছায়ার মতো যদি কেউ একজন না থাকে, তাহলে কীভাবে ছোট গাছটা আবার বড় হবে? আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ-সুবিধা থাকে। কিন্তু নারীদের ওইভাবে দেওয়া হয় না। সব ছেলেরা করবে এমন নয়, নারীদের সংযোগও থাকতে হবে। 


তিনি তরুণদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান। তিনি জানান, আমরা অন্য রকম একটা দেশ গড়তে চাই। আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তায় দায়িত্ব নিতে হবে।
  
জাইমা রহমান বলেন, অর্থনীতি বড় একটা বিষয় রাজনীতিতে যদি চলতে চান। অর্থনৈতিক বৈষম্য দূর করতে আরও সুযোগ-সুবিধা দিতে হবে। নারী নেত্রীদের সেই সুবিধা দেওয়া হলে, নারীরা যে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না এটা কমে আসবে। 


/ইউএমএইচ
 



  বিষয়:   জাইমা রহমান  নির্বাচন  নারী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: