স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে ৩০০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯

2026-02-08T17:46:55+00:00
2026-02-08T17:46:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
মৌখিক পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
বিসিএস স্বাস্থ্য ক্যাডারে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে ৩০০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগামী ৮ মার্চ শেষ হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) এই ক্যাডারের বিভিন্ন ক্যাটাগরির পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদের মধ্যে রয়েছে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক। 

১ ফেব্রুয়ারি তারিখে অধ্যাপক পদে সর্বোচ্চ ৫০ বছর, সহযোগী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪৫ বছর, সিনিয়র কনসালটেন্ট পদে সর্বোচ্চ ৪০ বছর ও সহকারী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এই নিয়োগে শুধু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ অর পাস নম্বর ৫০। মৌখিক পরীক্ষার নম্বর গোপনীয় থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   স্বাস্থ্য ক্যাডার  নিয়োগ বিজ্ঞপ্তি  প্রকাশ  মৌখিক পরীক্ষা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: