বিশ্বসংগীত অঙ্গনে আলোচিত ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সি। সম্প্রতি একটি অনলাইন লাইভস্ট্রিমে কালিমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ‘স্প্রিন্টার’ খ্যাত এই তারকা। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘আখিল’।
রোবাবর (৮ ফেব্রুয়ারি)
আন্তর্জাতিক ইসলামিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম দ্যা ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সি একটি লাইভস্ট্রিম অনুষ্ঠানের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেছেন। ধর্মান্তরের আগে তার নাম ছিল ওকলি নীল সিজার-সু।
লন্ডনের শেফার্ডস বুশ এলাকা থেকে উঠে আসা সেন্ট্রাল সি বর্তমানে বিশ্বসংগীতের অন্যতম পরিচিত মুখ। এর আগে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি এই র্যাপার।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর প্লেকবয়ম্যাক্স-এর সঙ্গে একটি লাইভ আলোচনার সময় তিনি বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং এখন থেকে আমি ‘আখিল’ নামে পরিচিত হতে চাই।’
২০১৪ সালে সংগীতজগতে যাত্রা শুরু করলেও ২০২১ সালের পর থেকেই ইউকে র্যাপ দৃশ্যে প্রভাবশালী অবস্থান তৈরি করেন সেন্ট্রাল সি। প্রথম ব্রিটিশ র্যাপার হিসেবে একক প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের রেকর্ডও রয়েছে তার ঝুলিতে। পাশাপাশি ড্রেক, জে. কোলের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।
সময়ের আলো/কেএইচও