সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে আব্দুন নূর তুষারের অনুরোধ

ফরিদ উদ্দিন মোহাম্মদ

আনন্দ সময়

২০২৬ সালের একুশে পদক নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই চলছে নানা আলোচনা ও সমালোচনা। বিশেষ করে সাহিত্যে এবার পদক না দেওয়ার

2026-02-08T18:05:32+00:00
2026-02-08T18:05:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে আব্দুন নূর তুষারের অনুরোধ
ফরিদ উদ্দিন মোহাম্মদ
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৫ পিএম 
আব্দুন নূর তুষার (বামে) এবং সালমান মুক্তাদির। ছবি : সংগৃহীত
২০২৬ সালের একুশে পদক নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই চলছে নানা আলোচনা ও সমালোচনা। বিশেষ করে সাহিত্যে এবার পদক না দেওয়ার বিষয়টি অনেকের দৃষ্টি কেড়েছে। এরই মধ্যে সাবেক উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার আবেদন জানিয়েছেন।

আব্দুন নূর তুষার তার ভেরিফাইড ফেসবুকে আইডিতে লিখেন, ‘সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি। এটা একটা সিরিয়াস পোস্ট। সে প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি। আমি ওকে খুবই পছন্দ করি।’

তুষারের পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, ‘এই পোস্টটা সত‍্যিই সিরিয়াস পোস্ট। ওর মতো কেউ পদক পেলে ভবিষ‍্যতের তরুণরা অনুপ্রাণিত হবে বলে আমি সত‍্যিই বিশ্বাস করি। আজকে যে হাজার হাজার ইউটিউবার আছে- এর পথিকৃৎ সে।’

আর সালমান মুক্তিদিরও এই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে লিখেছেন, ‘একুশে পদক লাগবে না, ভিসা দেওয়ার জন্য অনুরোধ করছি। তুষার ভাই প্লিজ এডিট করেন।’ আব্দুন নূর তুষারও সালমানের এই অনুরোধ রেখে পোস্ট এডিট করে লিখেছেন, ‘আমি একইসঙ্গে ওর সব ভিসা আবেদনে ভিসা দিতেও অনুরোধ করছি।’

এদিকে কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতাসহ এবার ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ২০২৬।

/এমএইচআর 



  বিষয়:   সালমান মুক্তাদির  আব্দুন নূর তুষার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: