ইতিহাসের গল্পে আফজাল হোসেন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ইতিহাস, দেশপ্রেম আর মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে বড়পর্দায় আসছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমায়

2026-11-11T23:38:51+00:00
2026-11-11T23:38:51+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
ইতিহাসের গল্পে আফজাল হোসেন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ পিএম 
বরেণ্য অভিনেতা আফজাল হোসেন । ছবি : সংগৃহীত
ইতিহাস, দেশপ্রেম আর মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে বড়পর্দায় আসছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমায় সোবহান চরিত্রে অভিনয় করেছেন তিনি। দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি আগামী ২০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে একটি পরিবারের জীবনযাপন, মানসিকতা ও বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। এক দেশ থেকে পালিয়ে এসে অন্য দেশে বসতি গড়া একটি পরিবারের গল্পই সিনেমাটির অন্যতম আকর্ষণ।

সম্প্রতি সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আফজাল হোসেন। তার মতে, শুধু বিনোদনের জন্য নয়, ইতিহাস জানা এবং মানুষকে সংবেদনশীল করে তোলার জন্যও চলচ্চিত্র নির্মাণ করা প্রয়োজন। তার ভাষায়, যাপিত জীবন পেছনে তাকানোর গল্প, আবার সেই অতীতকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার গল্প।

সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা তার কাছে বিশেষ। কারণ, এর আগে এ ধরনের ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা হয়নি তার। নির্মাতা সেই সময়টিকে পর্দায় তুলে ধরার সাহসী উদ্যোগ নিয়েছেন বলেও মনে করেন এই অভিনেতা।

আফজাল হোসেনের সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন— আশনা হাবিব ভাবনা, রওনক হাসান, মৌসুমী হামিদ, ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, ডলি জহুর, কাজী হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত ও মামুনুর রশীদসহ অনেকে। রাজবাড়ী জেলায় হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।


সরকারি অনুদানে নির্মিত যাপিত জীবন প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি করতে আফজাল হোসেনও সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্রটি দেখার আহ্বান জানিয়েছেন।

তার প্রত্যাশা, দর্শক শুধু বিনোদন নয়, সিনেমার মধ্য দিয়ে ইতিহাস ও মানুষের জীবনবোধ উপলব্ধি করার সুযোগও গ্রহণ করবেন।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   ইতিহাস  গল্প  আফজাল হোসেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: