জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন?

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউডের কোন অভিনেতাকে জেমস বন্ডের চরিত্রে দেখা যাবে এ নিয়ে ভক্তদের মধ্যে যেন ধোঁয়াশা কাটছে না। হলিউডের জনপ্রিয় এ গোয়েন্দা

2026-11-11T10:31:39+00:00
2026-11-11T10:31:39+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন?
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩১ এএম 
বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম। ছবি : সংগৃহীত
বলিউডের কোন অভিনেতাকে জেমস বন্ডের চরিত্রে দেখা যাবে এ নিয়ে ভক্তদের মধ্যে যেন ধোঁয়াশা কাটছে না। হলিউডের জনপ্রিয় এ গোয়েন্দা চরিত্র নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনার যেন এবার অবসান ঘটতে চলেছে। এরই মধ্যে সম্ভাব্য বন্ড হিসেবে আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম।

পর্দায় হৃতিকের ব্যক্তিত্ব, স্টাইল, শারীরিক গঠন ও অ্যাকশন দৃশ্যে সাবলীলতা-সব মিলিয়ে তাকে পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখতে চান অনেক ভক্ত। যদিও এখন পর্যন্ত বন্ডের চরিত্রে তার অভিনয়ের কোনো আনুষ্ঠানিক খবর নেই, তবু সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে জল্পনা বাড়ছে।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ২০২৬ সালের ফিল্ম গালায় উপস্থিত হয়েছিলেন হৃতিক। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও ‘ডিউন’খ্যাত পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে দেখা যায় তাকে। অনুষ্ঠানে কালো রঙের বিশেষভাবে তৈরি স্যুটে নজর কাড়েন এই বলিউড তারকা।


অনুষ্ঠানে হৃতিকের উপস্থিতি এবং ভিলনভের সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা। অনুরাগীদের একাংশের মতে, হৃতিকের ব্যক্তিত্ব, স্টাইল ও অ্যাকশন দৃশ্যে সাবলীলতা তাকে জেমস বন্ডের চরিত্রের জন্য উপযুক্ত করে তুলতে পারে।

এই জল্পনার অন্যতম কারণ পরবর্তী জেমস বন্ড সিনেমার পরিচালকের দায়িত্বে রয়েছেন ডেনিস ভিলনভ। ফলে একই অনুষ্ঠানে হৃতিক ও এই নির্মাতার উপস্থিতিকে ঘিরে অনুরাগীদের আগ্রহ বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ হৃতিককে বন্ডের চরিত্রের জন্য অডিশন দেওয়ার দাবি জানিয়েছেন। আবার অনেকের মতে, ভিলনভের পরিচালনায় ০০৭-এর ভূমিকায় হৃতিককে দেখা গেলে তা হতে পারে দারুণ এক অভিজ্ঞতা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   জেমস বন্ড  চরিত্র  হৃতিক রোশন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: