১৩ বছরের দাম্পত্যের ইতি টানলেন পবন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের অবসানের ঘোষণা দিয়েছেন ভারতের অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী ও অভিনেতা পবন কল্যাণ। রাশিয়ার নাগরিক স্ত্রী আন্না

2026-11-10T23:21:03+00:00
2026-11-10T23:21:03+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
১৩ বছরের দাম্পত্যের ইতি টানলেন পবন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:২১ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের অবসানের ঘোষণা দিয়েছেন ভারতের অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী ও অভিনেতা পবন কল্যাণ। রাশিয়ার নাগরিক স্ত্রী আন্না কোনিডেলার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, দাম্পত্য সম্পর্কের অবসান হলেও তারা ভালো বন্ধু হিসেবে থাকবেন। সন্তানদের প্রতি দুজনের দায়িত্ব ও ভালোবাসাও অটুট থাকবে।

বিবৃতিতে পবন ও আন্না বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি নিবেদিত অভিভাবক হিসেবে থাকব। তাদের সুখ ও ভালো থাকাই সব সময় আমাদের দুজনের অভিন্ন অগ্রাধিকার।’

ব্যক্তিগত এই সিদ্ধান্তের সময় তাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন তারা। পাশাপাশি দীর্ঘ পথচলায় পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে নন্দিনীকে বিয়ে করেছিলেন পবন কল্যাণ। ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকেও বিয়ে করেন তিনি।

সময়ের আলো/ইউএমএইচ
Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: