মাইলফলকে তটিনীর ‘মন দুনিয়া’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নিয়মিত ভালোবাসার গল্পে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি

2026-11-09T23:49:11+00:00
2026-11-09T23:49:11+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
মাইলফলকে তটিনীর ‘মন দুনিয়া’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম 
‘মন দুনিয়া’ নাটকের দৃশ্য । ছবি : সংগৃহীত
নিয়মিত ভালোবাসার গল্পে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন নাটক ‘মন দুনিয়া’ নিয়ে হাজির হয়েছেন তিনি। প্রচারে আসার পর নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির মাত্র দুদিনেই এক কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। দর্শকদের প্রশংসাও মিলছে ব্যাপকভাবে।

ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন অভ্র মাহমুদ। প্রযোজনা করেছেন আনোয়ারুল আলম সজল। নাটকটিতে তটিনীর সঙ্গে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব।

প্রেম, বন্ধুত্ব, অভিমান ও পারিবারিক টানাপোড়েনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘মন দুনিয়া’র গল্প। এতে আবির চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তুলি চরিত্রে দেখা গেছে তটিনীকে।

নাটকটির গল্পে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আবিরের সঙ্গে পরিচয় হয় তুলির। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। তবে সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক বিরোধিতা, নানা ভুল-বোঝাবুঝি এবং বাবার দেওয়া শর্ত। একপর্যায়ে বিচ্ছেদ ঘটে তাদের। দীর্ঘ দেড় বছরের বেশি সময়ের দূরত্ব ও অপেক্ষার পর গল্পে আসে নতুন মোড়। তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে গল্পের পরিণতি ঘটে।


এর আগে তৌসিফ ও তটিনী জুটিকে ‘ছুঁয়ে দিলাম তোমায়’সহ বেশ কয়েকটি নাটকে দেখা গেছে। পর্দায় এই জুটির রসায়ন দর্শকদের কাছে বরাবরই প্রশংসিত। এর ব্যতিক্রম ঘটেনি ‘মন দুনিয়া’ নাটকে।

নাটকটি প্রসঙ্গে তটিনী বলেন, রোমান্টিক গল্পের নাটকের প্রতি দর্শকের আলাদা ভালো লাগা রয়েছে। ‘মন দুনিয়া’ও তেমনই একটি ভালোবাসার গল্প। তবে এতে কাহিনির নানা বাঁকবদল রয়েছে। গল্প ও চরিত্রের বৈচিত্র্য মিলিয়ে ভালো লাগার মতো একটি নাটক ‘মন দুনিয়া’। ভালো লাগছে খুব দ্রুত সময়ের মধ্যে এটি দর্শকদের কাছে পৌঁছেছে। এই ভালোবাসা ও গ্রহণযোগ্যতাই একজন শিল্পীর বড় প্রাপ্তি।

তৌসিফ মাহবুব বলেন, খুব অল্প সময়ের মধ্যে একটি নাটকের কোটি ভিউ বড় অর্জন। তবে এই সাফল্য যেন আমাদের আত্মতুষ্টির কারণ না হয়ে বরং সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকে। এই অর্জনের জন্য দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেই সঙ্গে পুরো টিমের প্রত্যেকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা।

তটিনী ও তৌসিফ ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর এবং শিল্পী সরকার অপুসহ অনেকে।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   মাইলফলক  তটিনী  মন দুনিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: