ভৌতিক সিনেমায় ড্যাভিকা হুরনে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেত্রী ড্যাভিকা হুরনেকে আবারও দেখা যাবে ভৌতিক সিনেমা ‘ইনহেরিট’-এর সিক্যুয়েলে। সিনেমাটির পরিচালক বানজং পিসানথানাকুন নিশ্চিত করেছেন, নতুন পর্বেও

2026-11-08T23:25:29+00:00
2026-11-08T23:25:29+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
ভৌতিক সিনেমায় ড্যাভিকা হুরনে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:২৫ পিএম 
সংগৃহীত ছবি
থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেত্রী ড্যাভিকা হুরনেকে আবারও দেখা যাবে ভৌতিক সিনেমা ‘ইনহেরিট’-এর সিক্যুয়েলে। সিনেমাটির পরিচালক বানজং পিসানথানাকুন নিশ্চিত করেছেন, নতুন পর্বেও কেন্দ্রীয় চরিত্রে ফিরছেন ড্যাভিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানান নির্মাতা। 

গত সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয় ‘ইনহেরিট’-এর। এবার জাকার্তা ওয়ার্ল্ড সিনেমা উৎসবের সমাপনী সিনেমা হিসেবেও প্রদর্শিত হচ্ছে এটি।

সিনেমাটিতে ওরানার্ট নামের এক তরুণীসদৃশ দাদির চরিত্রে অভিনয় করেছেন ড্যাভিকা। নাতনির ধনী পরিবারের সঙ্গে থাকতে শুরু করার পর জানা যায়, তার মধ্যে কয়েক শতাব্দী পুরোনো এক ভয়ংকর শতপদী আত্মার উপস্থিতি রয়েছে। সেই আত্মার লক্ষ্য পরিবারের সবচেয়ে ছোট সদস্য উই।

চরিত্রটির জন্য ড্যাভিকাই ছিলেন পরিচালকের প্রথম পছন্দ। বানজংয়ের ভাষায়, চরিত্রটিকে একই সঙ্গে আকর্ষণীয়, সুন্দর ও মজার হতে হবে। এমনকি তার কাছে চরিত্রটি একজন ফ্যাশন আইকনের মতো। শুটিংয়ের সময় ড্যাভিকাকে ‘বেসিক ইনস্টিংক্ট’ সিনেমায় শ্যারন স্টোনের ক্যাথরিন ট্রামেল এবং ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’-এ অ্যান্থনি হপকিন্সের হ্যানিবাল লেক্টার চরিত্র দুটি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছিলেন তিনি।

২০১৩ সালে ‘পি মাক’ সিনেমার মাধ্যমে প্রথম একসঙ্গে কাজ করেন বানজং ও ড্যাভিকা। সিনেমাটি থাইল্যান্ডের সর্বোচ্চ আয় করা স্থানীয় চলচ্চিত্রের রেকর্ড গড়ে।
এদিকে থাই চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ জানিয়েছেন পরিচালক। 

তার মতে, স্থানীয় সিনেমার বাজার এখন ভালো অবস্থায় নেই। ‘ইনহেরিট’-এর মাধ্যমে আবারও দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে চান তিনি। সিনেমাটি আগামী ১৯ নভেম্বর থাইল্যান্ডে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে ড্যাভিকা বর্তমানে নারী সমকামী প্রেমের গল্পভিত্তিক চলচ্চিত্র ও সিরিজ প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   ভৌতিক সিনেমা  ড্যাভিকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: