মঞ্চে ভৈরবীর ‘সোনাই’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বাংলার লোকবিশ্বাস, আঞ্চলিক মিথ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ভিত্তি করে মঞ্চে এসেছে নাট্যদল ভৈরবীর নতুন নাট্যপ্রযোজনা ‘সোনাই’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির

2026-11-07T23:02:46+00:00
2026-11-07T23:02:46+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
মঞ্চে ভৈরবীর ‘সোনাই’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:০২ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলার লোকবিশ্বাস, আঞ্চলিক মিথ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ভিত্তি করে মঞ্চে এসেছে নাট্যদল ভৈরবীর নতুন নাট্যপ্রযোজনা ‘সোনাই’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির একটি প্রদর্শনী হয়েছে। আজ হবে আরও একটি প্রদর্শনী। 

সোনাই নাটকে বাংলার লোকজ জীবন, বিশ্বাস, সংগীত ও নৃত্যের বিভিন্ন ধারাকে সমকালীন মঞ্চভাষায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ধামাইল, ঘাটু, আদিবাসী নৃত্য, বিচ্ছেদ গান, বন্দনা এবং চর্যাপদের সংগীতধারার মতো ঐতিহ্যবাহী পরিবেশনার অনুষঙ্গগুলো এতে বিশেষভাবে স্থান পেয়েছে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন ভৈরবীর প্রতিষ্ঠাতা ইলিয়াস নবী ফয়সাল। 

তিনি জানিয়েছেন, লোকজ এসব শিল্পরীতির ভেতর দিয়ে বাংলার সাংস্কৃতিক স্মৃতি ও মানুষের জীবনবোধ তুলে ধরাই এ প্রযোজনার মূল লক্ষ্য। ঐতিহ্যের বহুমাত্রিক প্রকাশ ও নিজস্ব সাংস্কৃতিক স্মৃতিকে আধুনিক প্রেক্ষাপটে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে এই নাটকে।

প্রযোজনাটিতে সহকারী নির্দেশক হিসেবে কাজ করছেন ধ্রুব বেপারী। এ ছাড়া আলোক নির্দেশনায় ফজলে রাব্বি সুকর্ণ, সংগীত নির্দেশনায় দীপ্ত সেন, মঞ্চ পরিকল্পনায় অতনু রায়, প্রপস ও পোশাক পরিকল্পনায় অর্পিতা বিশ্বাস এবং প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন মাহমুদা ইয়াসমিন কনা।


নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কানিজ ফারজানা আরেফিন, মো. তানভীর, ধ্রুব বেপারী, মাহমুদা কনা, হৃদয় ঘোষ রাজীব, পারমিতা রায়, মিথিলা পাল, আয়রা মৌ, নাজমুল হাসান, ইনান খান ও উম্মে তাবাসসুম দিয়া মনি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   মঞ্চ  ভৈরবী  সোনাই 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: