ডিসেম্বরে সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে বলিউড অভিনেতা সালমান খানের ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’-এর। আগামী ৪ ডিসেম্বর

2026-11-07T22:55:22+00:00
2026-11-07T22:55:22+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
ডিসেম্বরে সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে বলিউড অভিনেতা সালমান খানের ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’-এর। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। সম্প্রতি সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। 

অনুষ্ঠানে ভারত ও চীনের সংঘাতের প্রেক্ষাপটে তৈরি সিনেমাটি প্রসঙ্গে সালমান বলেন, ‘আমরা সিনেমাটি তৈরি করেছি সেনাদের নিয়ে। তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যান, তাদের পরিবারের সদস্যদের কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে। এখানে কোনো নেতিবাচক শক্তির কথা নেই। নেতিবাচক আসলে পরিস্থিতি।’

২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে।


মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান ও চিত্রাঙ্গদা সিং। প্রথমে ২০২৬ সালের এপ্রিলে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। নানা জটিলতায় মুক্তি পায়নি মাতৃভূমি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   ডিসেম্বর  সালমান  মাতৃভূমি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: