ব্যস্ততায় তাসনোভা নিঝুম

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

এ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেত্রী তাসনোভা নিঝুম। ছোট থেকেই শিল্পচর্চার সঙ্গে জড়িত। জাতীয় পর্যায়ে কত্থক নৃত্যতে পুরস্কার পাওয়া নিঝুম ভালো লাগা

2026-11-07T22:58:52+00:00
2026-11-07T22:58:52+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
ব্যস্ততায় তাসনোভা নিঝুম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম 
অভিনেত্রী তাসনোভা নিঝুম। ছবি : সংগৃহীত
এ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেত্রী তাসনোভা নিঝুম। ছোট থেকেই শিল্পচর্চার সঙ্গে জড়িত। জাতীয় পর্যায়ে কত্থক নৃত্যতে পুরস্কার পাওয়া নিঝুম ভালো লাগা থেকে অভিনয়ে নাম লেখান। তার অভিনীত প্রথম নাটক ‘ক্রেজি ফ্যান’। নাটকটিতে তার সহশিল্পী ছিলেন সাইদুর রহমান পাভেল। বর্তমানে নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন ‘ভূতের বাড়ি’ নামের একক নাটকের কাজ। মেঘ হিম পরিচালিত এই নাটকে তার সহশিল্পী শাহেদ শাহরিয়ার। এবারই প্রথম নয়, এর আগেও তাকে ভূতের গল্পে দেখা গেছে। তবে এবারের কাজটি সম্পূর্ণ আলাদা বলে জানান তিনি। নাটকটি নিয়ে আশাবাদী নিঝুম। শিগগিরই এটি মুক্তি পাবে।

তাসনোভা নিঝুম এরই মধ্যে শেষ করেছেন ‘এই ঘর, এই সংসার’ ধারাবাহিক নাটকের কাজ। পারিবারিক গল্পে নাটকটি নির্মিত হয়েছে বলে জানান। চলতি মাসের শেষ সপ্তাহে ধারাবাহিক নাটকটি প্রচারে আসবে বলে জানা গেছে। এর আগে ‘ভাইরাল পরিবার’ নাটকে তাকে দেখা গেছে। এখন নিয়মিত একক নাটকে কাজ করছেন তাসনোভা। আগামী ১২ নভেম্বর থেকে টানা ১৮ তারিখ পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন।

অভিনয়ে থিতু হতে চান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘নিজেকে অভিনয়ে প্রতিষ্ঠিত করতে চাই। সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিতে চাই। অভিনয় আমার কাছে একটি সাধনা। আমি সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটতে চাই না। এমন কিছু কাজ করতে চাই, যা দিয়ে দর্শক আমাকে অনেক দিন মনে রাখবে। নিজেকে একজন পূর্ণাঙ্গ ও প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য।’


লক্ষ্য পূরণের জন্য নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছেন এই অভিনেত্রী। সেই চ্যালেঞ্জ থেকেই একের পর এক নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি ইতিমধ্যে নির্মাতা ও দর্শকদের নজর কেড়েছেন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   ব্যস্ততা  তাসনোভা নিঝুম 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: