৯ বছর পর প্লেব্যাকে কনকচাঁপা

আনন্দ সময় প্রতিবেদক

আন্তর্জাতিক

প্রায় ৯ বছর পর প্লেব্যাকে ফিরছেন কনকচাঁপা। এমডি ইকবাল পরিচালিত ‘নসীব’ সিনেমার ‘রাজকুমারী’ শিরোনামের একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।

2026-11-07T23:06:12+00:00
2026-11-07T23:06:12+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
৯ বছর পর প্লেব্যাকে কনকচাঁপা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পিএম 
কনকচাঁপা। ছবি : সংগৃহীত
প্রায় ৯ বছর পর প্লেব্যাকে ফিরছেন কনকচাঁপা। এমডি ইকবাল পরিচালিত ‘নসীব’ সিনেমার ‘রাজকুমারী’ শিরোনামের একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। গানটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।

রাজকুমারী গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাশ। দীর্ঘ সময় পর চলচ্চিত্রের গানে ফিরে আসার বিষয়ে কনকচাঁপা বলেন, ‘এই ৯ বছরে গান গাওয়ার প্রস্তাব যে আসেনি তা নয়, তবে কোনো গানই আমাকে সেভাবে টানেনি। মনে হয়েছে এই গানগুলো না গাইলেও চলে। শিল্পীদের আবেগ একটু বেশি থাকে। হয়তো সে কারণেই গান করা হয়নি। তবে রাজকুমারী গানটি আমার মনে ধরেছে বলেই রাজি হয়েছি।’

২০১৮ সালের শুরুর দিকে ছটকু আহমেদ পরিচালিত ‘পাথরের মন’ সিনেমায় সবশেষ প্লেব্যাক করেছিলেন কনকচাঁপা। এরপর দীর্ঘ সময় নতুন কোনো চলচ্চিত্রের গানে তার কণ্ঠ শোনা যায়নি। এবার সেই বিরতি ভাঙার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গীতিকার কবির বকুল।

জানা গেছে, এর আগেও কয়েকবার কনকচাঁপাকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কবির বকুল। তবে সেসব প্রস্তাবে রাজি হননি শিল্পী। এবার রাজকুমারী গানটি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করলে বেশ জোর দিয়েই অনুরোধ করেন এই গীতিকার। শেষ পর্যন্ত তার অনুরোধেই গানটিতে কণ্ঠ দিতে সম্মতি জানান কনকচাঁপা।


দীর্ঘদিন পর কনকচাঁপার প্লেব্যাকে ফেরা এবং তার সঙ্গে কুমার বিশ্বজিতের দ্বৈত পরিবেশনা— সব মিলিয়ে রাজকুমারী গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হওয়ার সুযোগ রয়েছে। এখন সিনেমাটির মুক্তির পাশাপাশি গানটি শোনার অপেক্ষায় থাকবেন তাদের ভক্ত-অনুরাগীরা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   প্লেব্যাক  কনকচাঁপা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: