যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হয়ে কাজের অভিযোগে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে গত জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সময় সরকারি স্থাপনায় হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে অভিযান চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত তিন

2026-11-08T11:47:56+00:00
2026-11-08T11:47:56+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হয়ে কাজের অভিযোগে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ এএম 
ছবি : সংগৃহীত
ইরানে গত জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সময় সরকারি স্থাপনায় হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে অভিযান চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন হাসান দিয়োবন্দ, হামিদ কাজেমি ও রেজা জানগানেহ।

বিচার বিভাগের অভিযোগ, বিক্ষোভের সময় তারা আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রলবোমা ব্যবহার করে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালান। এ ছাড়া কারাজ শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন ধরিয়ে দেন এবং সেটির ক্ষতিসাধন করেন। এতে শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

জানুয়ারির বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ইরানে ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দণ্ডিত ব্যক্তিরাও রয়েছেন।


এসব মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইরানি কর্তৃপক্ষের প্রতি সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্তির পথে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইসরায়েল  অভিযোগ  ইরান  মৃত্যুদণ্ড 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: