পোল্যান্ডে ব্যস্ত ক্রাকো স্কয়ারে বন্দুকধারীর গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পোল্যান্ডের ব্যস্ত ক্রাকো মার্কেট স্কয়ারে অতর্কিত গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন

2026-11-07T23:09:32+00:00
2026-11-07T23:09:32+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পোল্যান্ডে ব্যস্ত ক্রাকো স্কয়ারে বন্দুকধারীর গুলি, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:০৯ পিএম 
ছবি : সংগৃহীত
পোল্যান্ডের ব্যস্ত ক্রাকো মার্কেট স্কয়ারে অতর্কিত গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। যারমধ্যে পুলিশ কর্মকর্তারাও আছেন।

শনিবার (৭ নভেম্বর) এই মর্মান্তিক ঘটনা ঘটে। যে বন্দুকধারী গুলি চালিয়েছেন তিনি নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে আহত হয়েছেন। তাকে এখন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

দেশটির পুলিশ এক্সে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ৩টার দিকে বন্দুকধারী গাড়ি নিয়ে মার্কেট স্কয়ারে আসেন। এরপর তিনি এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করেন। এ সময় সেখানকার মানুষের মধ্যে ব্যাপক ভীতি তৈরি হয়।

কার্কোর পুলিশ জানিয়েছে, হামলাকারী সামরিক বাহিনীর পোশাক পরে এসেছিলেন। পুলিশ আরও বলেছে, যখন তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয় তখন তিনি আরও গুলি ছোড়েন। এতে পুলিশের দুজন সদস্য গুলিবিদ্ধ হন।

সূত্র: বিবিসি

সময়ের আলো/টিকে
  বিষয়:   পোল্যান্ড  ব্যস্ত ক্রাকো  স্কয়ার  বন্দুকধারীর গুলি  নিহত ৫  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: