ইয়েমেনে কোনো সেনা পাঠানো হবে না, জানাল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনে সিরিয়ার সেনাবাহিনীর কোনো সেনাকে মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে সিরিয়া। আজ শনিবার (৭ নভেম্বর) বার্তাসংস্থা এএফপি জানায়, সিরিয়ার কয়েক

2026-11-07T23:56:32+00:00
2026-11-07T23:56:32+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইয়েমেনে কোনো সেনা পাঠানো হবে না, জানাল সিরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
ইয়েমেনে সিরিয়ার সেনাবাহিনীর কোনো সেনাকে মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে সিরিয়া। আজ শনিবার (৭ নভেম্বর) বার্তাসংস্থা এএফপি জানায়, সিরিয়ার কয়েক হাজার সেনা ইয়েমেন ও সৌদিতে প্রবেশ করবে। যার মধ্যে কয়েকশ সেনা ইতিমধ্যে সৌদি ও ইয়েমেনের সীমান্তে অবস্থান করছে।

তবে এএফপির প্রতিবেদন সত্য নয় বলে জানিয়েছে দামেস্ক। তবে সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক সহায়তা বৃদ্ধি পেতে পারে বলে সিরীয় এক সূত্র জানিয়েছেন।

তিনি বলেছেন, সৌদির সঙ্গে বর্তমানে সিরিয়ার সেনাদের প্রশিক্ষণ, তাদের সক্ষমতা তৈরি এবং সামরিক দক্ষতা আদান-প্রদানের ওপর জোর দেওয়া হচ্ছে।

এর অংশ হিসেবে আগামী মাস থেকে সৌদির সামরিক কর্মকর্তারা সিরিয়ায় যাওয়া শুরু করবেন। যদি সম্ভাবনা থাকে তাহলে দুই দেশের স্বার্থ বিবেচনা করে সিরিয়া মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে বলে জানিয়েছেন সূত্রটি।

সূত্র: রয়টার্স

সময়ের আলো/টিকে
  বিষয়:   ইয়েমেন  সেনা  সিরিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: