রিয়াদ বিমানবন্দরে হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও সেনাদের লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।শনিবার

2026-11-07T22:45:18+00:00
2026-11-07T22:45:18+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রিয়াদ বিমানবন্দরে হামলার দাবি হুতিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও সেনাদের লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

শনিবার (৭ নভেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।

তিনি জানান, সৌদি আরব ও ইয়েমেনে সৌদি সেনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ছয়টি অভিযান চালিয়েছে হুতিরা। এসব অভিযানের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর তেল স্থাপনা, রিয়াদ বিমানবন্দর এবং সীমান্তের উভয় পাশে সৌদি সেনা ও সামরিক স্থাপনা।


ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। সেই জোটের বিরুদ্ধে লড়াই করছে হুতি বিদ্রোহীরা।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রিয়াদ বিমানবন্দর  হামলা  হুতি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: