স্বর্গে যাওয়ার আশায় ১৯০ শিশুর মৃত্যু, ধর্মীয় নেতার ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্বর্গে যাওয়ার আশায় পরিবার ও সন্তানদের নিয়ে অনাহারে থাকার নির্দেশ দিয়েছিলেন কেনিয়ার ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জি। তার এমন নির্দেশ ও

2026-11-07T20:50:26+00:00
2026-11-07T20:50:26+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
স্বর্গে যাওয়ার আশায় ১৯০ শিশুর মৃত্যু, ধর্মীয় নেতার ২০০ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম 
কেনিয়ার ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জি। ছবি : সংগৃহীত
স্বর্গে যাওয়ার আশায় পরিবার ও সন্তানদের নিয়ে অনাহারে থাকার নির্দেশ দিয়েছিলেন কেনিয়ার ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জি। তার এমন নির্দেশ ও সহযোগীদের নির্যাতনে ১৯০ শিশুসহ ১৯১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

শুক্রবার (৬ নভেম্বর) কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসার একটি আদালত এ রায় দেন। এর দুই সপ্তাহ আগে হত্যার দায়ে ম্যাকেঞ্জিকে দোষী সাব্যস্ত করা হয়। অনাহারে মৃত্যুর ঘটনায় ১০০ বছর এবং সরাসরি হত্যার দায়ে আরও ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।


রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ম্যাকেঞ্জি তার পরিচালিত গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের অনুসারীদের পৃথিবী ধ্বংসের আগে স্বর্গে যাওয়ার প্রলোভন দেখাতেন। এ জন্য নিজেদের ও সন্তানদের অনাহারে রাখার নির্দেশ দিতেন। কেউ নির্দেশ অমান্য করতে চাইলে সহযোগীরা তাদের মারধর ও নির্যাতন করতেন।

২০২৩ সালে গ্রেফতারের কয়েক সপ্তাহ পর দক্ষিণ-পূর্ব কেনিয়ার শাকাহোলা বনে অভিযান চালায় পুলিশ। সেখানে গণকবর ও শৌচাগারের গর্ত থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হয়। কয়েকজনকে জীবন্ত কবর দেওয়ার প্রমাণও পাওয়া যায়। সব মিলিয়ে ওই বন থেকে ৪০০টির বেশি মরদেহ উদ্ধার হয়েছে। তবে মাত্র ২৬ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

শাকাহোলা বনে আরও ২০০ জনের বেশি মানুষের মৃত্যুর ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ। এ ছাড়া কারাগারে থাকা অবস্থায়ও কোয়া বিনজারো গ্রামের ৫২ জনের মৃত্যুর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে ম্যাকেঞ্জির বিরুদ্ধে।

ম্যাকেঞ্জি অবশ্য হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তবে আদালত তার দাবি গ্রহণ করেননি। এই ঘটনায় কেনিয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নজরদারির দাবি উঠেছে। 

সূত্র : দ্য গার্ডিয়ান


সময়ের আলো/এমকে
  বিষয়:   স্বর্গ  আশা  শিশু  মৃত্যু  ধর্মীয় নেতা  কারাদণ্ড 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: