ওমান উপসাগরে কার্গো জাহাজে আগুন, ২২ নাবিককে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওমান উপসাগরে একটি কার্গো জাহাজে আগুন লাগার পর ২২ জন নাবিককে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড।জাহাজের নাবিকদের

2026-11-08T10:06:17+00:00
2026-11-08T10:06:17+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ওমান উপসাগরে কার্গো জাহাজে আগুন, ২২ নাবিককে উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:০৬ এএম 
ছবি : সংগৃহীত
ওমান উপসাগরে একটি কার্গো জাহাজে আগুন লাগার পর ২২ জন নাবিককে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড।

জাহাজের নাবিকদের কাছ থেকে বিপৎসংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ডের একটি দল। বিশেষায়িত উদ্ধারকারী দল জাহাজটির অবস্থান শনাক্ত করে সেখানে পৌঁছায়। পরে নিরাপদে ২২ নাবিককে জাহাজ থেকে সরিয়ে আনা হয়।

উদ্ধার হওয়া নাবিকেরা সবাই আরব দেশের নাগরিক। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ন্যাশনাল গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া সবার শারীরিক অবস্থা স্থিতিশীল।


এক বিবৃতিতে ন্যাশনাল গার্ড জানায়, এ অভিযান সামুদ্রিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের সদস্যদের প্রস্তুতি ও সক্ষমতার প্রতিফলন। একই সঙ্গে মানুষের জীবন রক্ষা এবং সমুদ্রপথের নিরাপত্তা জোরদারে তাদের অঙ্গীকারেরও বহিঃপ্রকাশ। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ওমান উপসাগর  কার্গো জাহাজ  আগুন  নাবিক উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: