নীহার নতুন জীবনের শুরু!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিজীবন নিয়ে বেশ কিছু দিন ধরেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া

2026-11-08T23:22:27+00:00
2026-11-08T23:23:48+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
নীহার নতুন জীবনের শুরু!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:২২ পিএম  আপডেট: ০৮.১১.২০২৬ ১১:২৩ পিএম
অভিনেত্রী নাজনীন নাহার নীহা। ছবি : সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিজীবন নিয়ে বেশ কিছু দিন ধরেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী। পবিত্র কাবা শরিফের সামনে এক ব্যক্তির সঙ্গে দুটি ছবি প্রকাশ করে নিজের বিশেষ মুহূর্তের কথা জানিয়েছেন তিনি। এরপর থেকেই নীহার বিয়ে নিয়ে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন নাজনীন নীহা। একটি ছবিতে কাবা শরিফের সামনে এক ব্যক্তির সঙ্গে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য ছবিতে দুজনকে পরস্পরের হাত ধরে থাকতে দেখা গেছে। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

নীহা লিখেছেন, ‘একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

অভিনেত্রীর এমন পোস্টের পর থেকেই অনুসারীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে, বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে নিজের জীবনসঙ্গীর নাম কিংবা পরিচয় প্রকাশ করেননি নীহা। এমনকি বিয়ের আনুষ্ঠানিকতা কবে সম্পন্ন হয়েছে, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি। ফলে তার নতুন জীবনের সঙ্গীকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে।

এর আগে চলতি বছরের জুনে নীহা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিলেশনশিপ স্ট্যাটাসে ‘এনগেজড’ লিখেছিলেন। তখন বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, তিনি আর সিঙ্গেল নন, সম্পর্কে রয়েছেন। তবে তখনই বাগদান বা বিয়ের বিষয়টি নিশ্চিত করেননি বরং অস্বীকার করেন। সময় হলে সঙ্গীর পরিচয় প্রকাশ করবেন বলেও জানিয়েছিলেন তিনি। 

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল ফিতরে ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় নাজনীন নীহার। এরপর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’ ও ‘মায়াপাখি’র মতো নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। জিয়াউল ফারুক অপূর্ব ও ফারহান আহমেদ জোভানের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন নীহা। 

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকা এই অভিনেত্রীর নতুন পোস্টে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা। তবে বিয়ের বিষয়টি নিয়ে নীহার পক্ষ থেকে সরাসরি আনুষ্ঠানিক ঘোষণা না আসায় তার নতুন জীবনের বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   নীহা  নতুন জীবন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: